• বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
পলাশবাড়ীতে পথসভা: মার্কিন বাণিজ্য চুক্তি বাতিল ও সাম্রাজ্যবাদী আগ্রাসন বন্ধের দাবি কুড়িগ্রামে বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্পে চরের পাঁচ শতাধিক মানুষ পেলো চিকিৎসাসেবা পুষ্টি, উদ্যোক্তা ও টেকসই উন্নয়নে কুড়িগ্রামে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত থানায় গিয়ে ডিউটি অফিসার এসআই রোকসানাকে ‘ম্যাডাম’ ডাকায় আটক যুবক রাজবাড়ীর দৌলতদিয়া পুরাভিটায় মাদকবিরোধী অভিযানে ১০ জন গ্রেফতার, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড রায়গঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহ পালুত বন্যা বিষয়ক গণসচেতনতামূলক “মাঠ মহড়া” অনুষ্ঠিত “মানুষের পাশে মানুষ’–রাজারহাটে অনন্য দৃষ্টান্ত ইউএনওর, সংবাদ দেখে ছুটে গেলেন প্রতিবন্ধী রফিকুলের বাড়ি। উদ্বোধনের তিন বছর পরও অচল পলাশবাড়ী মডেল মসজিদ, জেলা প্রশাসকের নির্দেশেও মিলছে না অগ্রগতি গোবিন্দগঞ্জে পেট্রোল মজুদ করে বিক্রির অপরাধে এক ব্যবসায়ী কারাদণ্ড

সমাজ উন্নয়নে একসঙ্গে কাজের অঙ্গীকার: শেরপুরে ইউএনওর সঙ্গে স্বেচ্ছাসেবীদের সভা

শেরপুর বগুড়া প্রতিনিধি / ৯৬ Time View
Update : শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬

100

সমাজ উন্নয়ন ও মানবিক কার্যক্রমকে আরও কার্যকর করতে শেরপুরে ১৭টি স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা করেছে উপজেলা প্রশাসন।
বগুড়ার শেরপুর উপজেলা প্রশাসনের আয়োজনে শনিবার (০৩ জানুয়ারি) দুপুর ১২টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম. আব্দুল্লাহ ইবনে মাসুদ আহমেদ। সভা সঞ্চালনা করেন স্বেচ্ছাসেবী সংগঠক হান্নান হোসেন সাগর।
মতবিনিময় সভায় উপজেলার বিভিন্ন সামাজিক, মানবিক ও স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডে যুক্ত ১৭টি সংগঠনের প্রতিষ্ঠাতা ও প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। সভায় তারা সমাজসেবায় কাজ করতে গিয়ে পাওয়া অভিজ্ঞতা, সমস্যা, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।
বক্তারা বলেন, দুর্যোগকালীন ত্রাণ বিতরণ, শীতার্তদের সহায়তা, রক্তদান কর্মসূচি, শিক্ষা ও স্বাস্থ্য সচেতনতা কার্যক্রমে স্বেচ্ছাসেবীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। এসব কর্মকাণ্ড আরও সুচারুভাবে পরিচালনার জন্য প্রশাসনের দিকনির্দেশনা ও সমন্বয় জরুরি।
সভায় ইউএনও এম. আব্দুল্লাহ ইবনে মাসুদ আহমেদ বলেন,
“স্বেচ্ছাসেবীরা সমাজ উন্নয়নের অন্যতম চালিকাশক্তি। প্রশাসন ও স্বেচ্ছাসেবী সংগঠন একসঙ্গে কাজ করলে মানুষের দোরগোড়ায় দ্রুত সেবা পৌঁছে দেওয়া সম্ভব।”
তিনি আরও বলেন, স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে পরিচালিত ভালো উদ্যোগে উপজেলা প্রশাসন সবসময় সহযোগিতা করবে।
সভা শেষে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির পাশাপাশি ভবিষ্যতে প্রশাসনের সঙ্গে সমন্বয় করে সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনার বিষয়ে আশাবাদ ব্যক্ত করা হয়।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা