• বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
কুড়িগ্রামে বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্পে চরের পাঁচ শতাধিক মানুষ পেলো চিকিৎসাসেবা পুষ্টি, উদ্যোক্তা ও টেকসই উন্নয়নে কুড়িগ্রামে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত থানায় গিয়ে ডিউটি অফিসার এসআই রোকসানাকে ‘ম্যাডাম’ ডাকায় আটক যুবক রাজবাড়ীর দৌলতদিয়া পুরাভিটায় মাদকবিরোধী অভিযানে ১০ জন গ্রেফতার, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড রায়গঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহ পালুত বন্যা বিষয়ক গণসচেতনতামূলক “মাঠ মহড়া” অনুষ্ঠিত “মানুষের পাশে মানুষ’–রাজারহাটে অনন্য দৃষ্টান্ত ইউএনওর, সংবাদ দেখে ছুটে গেলেন প্রতিবন্ধী রফিকুলের বাড়ি। উদ্বোধনের তিন বছর পরও অচল পলাশবাড়ী মডেল মসজিদ, জেলা প্রশাসকের নির্দেশেও মিলছে না অগ্রগতি গোবিন্দগঞ্জে পেট্রোল মজুদ করে বিক্রির অপরাধে এক ব্যবসায়ী কারাদণ্ড দুপচাঁচিয়া নবাগত ওসির সঙ্গে উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দের মতবিনিময়

পুষ্টি, উদ্যোক্তা ও টেকসই উন্নয়নে কুড়িগ্রামে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত

কুড়িগ্রাম প্রতিনিধি / ৮ Time View
Update : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬

10

 

বাংলাদেশে কৃষি, পুষ্টি ও গ্রামীণ অর্থনীতির উন্নয়নকে এগিয়ে নিতে কুড়িগ্রামে “প্রোগ্রাম অন এগ্রিকালচার এ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ এ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ” শীর্ষক পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কুড়িগ্রাম সদরের আয়োজনে অফিসার্স ক্লাবে আয়োজিত এ কংগ্রেসে সরকারি-বেসরকারি সংস্থা, উন্নয়ন সহযোগী, গবেষক এবং মাঠ পর্যায়ের উদ্যোক্তারা অংশ নেন।

অনুষ্ঠানে কুড়িগ্রাম সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও ইসমাইল হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামার বাড়ি, কুড়িগ্রাম এর উপপরিচালক আব্দুল্লাহ আল মামুন। স্বাগত বক্তব্য দেন, সদর উপজেলা কৃষি অফিসার নাহিদা আফরীন।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন, এসএমও পার্টনার, রংপুর অঞ্চল এর কৃষিবিদ অশোক কুমার রায়, খামার বাড়ি, কুড়িগ্রাম এর অতিরিক্ত উপপরিচালক কৃষিবিদ মেহেদী হাসান প্রমুখ।

অনুষ্ঠানে দেশের কৃষি খাতকে আরও আধুনিক, পুষ্টিনির্ভর এবং জলবায়ু সহনশীল করে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।

বক্তারা বলেন, বাংলাদেশের গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কৃষির আধুনিকায়ন ও পুষ্টি সংবেদনশীল উদ্যোগ অত্যন্ত জরুরি। বিশেষ করে নারী ও তরুণ উদ্যোক্তাদের সম্পৃক্ত করে টেকসই কৃষি ব্যবস্থা গড়ে তুললে খাদ্য নিরাপত্তা ও কর্মসংস্থানের ক্ষেত্রেই ইতিবাচক পরিবর্তন আসবে।

কংগ্রেসে PARTNER প্রোগ্রামের আওতায় বিভিন্ন সফল উদ্যোগ তুলে ধরা হয়। এতে পুষ্টিকর খাদ্য উৎপাদন বৃদ্ধি, ক্ষুদ্র উদ্যোক্তা সৃষ্টি, বাজার সংযোগ উন্নয়ন এবং জলবায়ু ঝুঁকি মোকাবেলায় উদ্ভাবনী কার্যক্রমের অগ্রগতি উপস্থাপন করা হয়।

অনুষ্ঠানে বক্তারা আরও বলেন, সরকারি নীতি সহায়তা, প্রযুক্তির ব্যবহার এবং স্থানীয় পর্যায়ে সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে কৃষিভিত্তিক অর্থনীতিকে আরও শক্তিশালী করা সম্ভব।

শেষে অংশগ্রহণকারীরা সমন্বিত উদ্যোগের মাধ্যমে দেশের গ্রামীণ রূপান্তর ও পুষ্টি উন্নয়নে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা