• রবিবার, ০৩ মে ২০২৬, ০২:৫২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
গোবিন্দগঞ্জে ২০০ পিস ইয়াবাসহ আটক ১,পলাতক এর বিরুদ্ধে মামলা ঢোলভাঙ্গা হাই স্কুল ও কলেজে শিক্ষকদের লাগামহীন অনিয়ম, ব্যাহত শিক্ষার পরিবেশ অস্বচ্ছল নারীদের স্বাবলম্বী করতে পলাশবাড়ীতে তিনমাসব্যাপী সেলাই প্রশিক্ষণের উদ্বোধন সুন্দরগঞ্জে ৩ মোটরসাইকেলসহ চোরচক্রের দুই সদস্য গ্রেপ্তার গণমাধ্যমে গুজব ও অপতথ্য কে শিকার কে শিকারী শীর্ষক সেমিনার অনুষ্ঠিত জয়পুরহাট থেকে দক্ষ জনশক্তি বিদেশে পাঠানোর কর্মসূচি গাইবান্ধায় অকাল বৃষ্টি ও ঝোড়ো হাওয়া: নুয়ে পড়েছে বিঘার পর বিঘা পাকা ধান, দিশেহারা কৃষক সলঙ্গায় অটোরিক্সা চালক নাঈম হত্যার বিচারের দাবীতে মানববন্ধন গাইবান্ধায় মোটরসাইকেল চোরচক্রের দুই সদস্য গ্রেপ্তার বালিয়াডাঙ্গীতে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষ্যে পুরস্কার বিতরণী

নীলফামারী-৪ আসনে স্বতন্ত্র এমপি প্রার্থী ইঞ্জিনিয়ার আবির হোসেন

(কিশোরগঞ্জ)নীলফামারী প্রতিনিধি / ৪৫১ Time View
Update : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫

484

 

নীলফামারী-৪ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র এমপি প্রার্থী হিসেবে নির্বাচন করবেন ইঞ্জিনিয়ার আবির হোসেন। তিনি এমপি প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন বলে প্রতিবেদককে জানান।

তিনি ঢাকার একটি স্বনামধন্য রিয়েল ষ্টেট কোম্পানিতে দীর্ঘদিন ধরে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত আছেন। শুক্রবার রাতে ওই প্রতিষ্ঠানে সম্মেলন কক্ষে বন্ধুদের সাথে মতবিনিময় সভায় আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেন। এতে তিন উপজেলার শতাধিক মানুষ উপস্থিত ছিলেন।
ইঞ্জিঃ মোঃ আবির হোসেন বলেন, ‘জাতীয় নির্বাচন আর বেশি দূরে নয়। আগামী ফেব্রুয়ারির মধ্যে ভোট অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। ছোটবেলা থেকেই জনগণের নেতৃত্ব দেওয়ার স্বপ্ন লালন করেছি। সাধারণ মানুষের পাশে থেকে সেবা করতে চেয়েছি। সেই লক্ষ্য থেকেই আমি এবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার সিদ্ধান্ত নিয়েছি।

ইঞ্জিঃ মোঃ আবির হোসেন নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার নিতাই ইউনিয়নের ১নং ওয়ার্ড পানিয়াল পুকুর গুয়াপাড়ার বাসিন্দা। তিনি এক মধ্যবিত্ত পরিবারের সন্তান হিসেবে জীবনের শুরুতেই নানা প্রতিকূলতার মুখোমুখি হতে হয়েছে উল্লেখ করে আবির হোসেন বলেন, ‘ছাত্রজীবন থেকে রাজনীতি শুরু করি। ঢাকায় ছাত্র রাজনীতিতে জড়িত ছিলাম। কিন্তু ছাত্রজীবন শেষে জীবন-জীবিকার লড়াইয়ে নেমে আর রাজনীতি করা হয়নি। তাই পরে কোনো রাজনৈতিক দলে জড়িত ছিলাম না। অনেক কষ্ট করে একটা ভালো অবস্থানে গিয়েছি। ঢাকায় এক সুনামধন্য প্রতিষ্ঠানে ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত রয়েছি। সুখে-দুঃখে এলাকার মানুষের পাশে থেকেছি।’
আমি জানি আমাকে আমার দুই উপজেলার মানুষ ভোট দিয়ে নির্বাচিত করবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা