• সোমবার, ২৯ জুন ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
শেরপুর পূজা উদযাপন পরিষদের নতুন আহ্বায়ক কমিটি গঠন: শ্যাম আহ্বায়ক, কৃষ্ণ যুগ্ম আহ্বায়ক কুড়িগ্রামে আটক করা ২ বস্তা ভারতীয় কিটক্যাট চকলেট ছিনিয়ে নেওয়ার অভিযোগ বিএনপি কর্মীর বিরুদ্ধে শিবগঞ্জে যুব উন্নয়ন ক্লাবের ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত শিবগঞ্জে পবিত্র আশুরা উপলক্ষে শোক মিছিল ও মাতম ঠাকুরগাঁওয়ে কমিউনিটি সেন্টারের পাশে যুবকের মরদেহ উদ্ধার। কুড়িগ্রামে শিক্ষকদের সঙ্গে এমপি ড. আতিক মুজাহিদ এর মতবিনিময় সভা কুড়িগ্রাম জেলা উন্মুক্ত দাবা চ্যাম্পিয়নশিপ-২০২৬-এর উদ্বোধন অনুষ্ঠিত “যমুনায় বিলীন শতবর্ষী বিদ্যালয়, বাঁধের টিনের চালায় চলছে পাঠদান” বগুড়ার শেরপুরে ‘তৌহিদী জনতা’র কালিমার পতাকা মিছিল শুক্রবার পবিত্র জুম্মা ও আশুরা দিন

রায়গঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহ পালুত

জি,এম স্বপ্না,সিরাজগঞ্জ প্রতিনিধি / ৬৮ Time View
Update : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬

79

 

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন করা হয়েছে।পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়ব স্বনির্ভর বাংলাদেশ, এই স্লোগানকে সামনে রেখে আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল ১০টায় জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ কর্মসূচির সূচনা ঘোষণা করেন।
অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল খালেক পাটোয়ারী। উদ্বোধনের পর হাসপাতাল চত্বরে একটি বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়।
হাসপাতাল চত্বরে র‍্যালি শেষে উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার সেখ মো. রকিবুলের সঞ্চালনায় আয়োজিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন, অনুষ্ঠানের সভাপতি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আ ফ ম ওবায়দুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে ইউএনও আব্দুল খালেক পাটোয়ারী পুষ্টি বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
এছাড়াও বক্তব্য রাখেন,উপজেলা বিএনপির সাবেক সভাপতি শামসুল ইসলাম, সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল কালাম আজাদ, উপজেলা যুবদল ও রায়গঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি আব্দুর রাজ্জাক রানা এবং ধানগড়া মহিলা কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মো. সাজেদুল আলম।
অনুষ্ঠানে আবাসিক মেডিকেল অফিসার ডা. সামিউল ইসলাম পুষ্টি বিষয়ক একটি বিস্তারিত প্রেজেন্টেশন উপস্থাপন করেন।
এ সময় হাসপাতালের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক, রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা