• সোমবার, ২৯ জুন ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
শেরপুর পূজা উদযাপন পরিষদের নতুন আহ্বায়ক কমিটি গঠন: শ্যাম আহ্বায়ক, কৃষ্ণ যুগ্ম আহ্বায়ক কুড়িগ্রামে আটক করা ২ বস্তা ভারতীয় কিটক্যাট চকলেট ছিনিয়ে নেওয়ার অভিযোগ বিএনপি কর্মীর বিরুদ্ধে শিবগঞ্জে যুব উন্নয়ন ক্লাবের ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত শিবগঞ্জে পবিত্র আশুরা উপলক্ষে শোক মিছিল ও মাতম ঠাকুরগাঁওয়ে কমিউনিটি সেন্টারের পাশে যুবকের মরদেহ উদ্ধার। কুড়িগ্রামে শিক্ষকদের সঙ্গে এমপি ড. আতিক মুজাহিদ এর মতবিনিময় সভা কুড়িগ্রাম জেলা উন্মুক্ত দাবা চ্যাম্পিয়নশিপ-২০২৬-এর উদ্বোধন অনুষ্ঠিত “যমুনায় বিলীন শতবর্ষী বিদ্যালয়, বাঁধের টিনের চালায় চলছে পাঠদান” বগুড়ার শেরপুরে ‘তৌহিদী জনতা’র কালিমার পতাকা মিছিল শুক্রবার পবিত্র জুম্মা ও আশুরা দিন

বন্যা বিষয়ক গণসচেতনতামূলক “মাঠ মহড়া” অনুষ্ঠিত

কুড়িগ্রাম প্রতিনিধি / ৭৮ Time View
Update : বুধবার, ২২ এপ্রিল, ২০২৬

91

বন্যা বিষয়ক গণসচেতনতামূলক “মাঠ মহড়া” অনুষ্ঠিত

বন্যা মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধি ও দুর্যোগকালীন প্রস্তুতি জোরদারে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের উদ্যোগে কুড়িগ্রামে অনুষ্ঠিত হয়েছে বন্যা বিষয়ক গণসচেতনতামূলক “মাঠ মহড়া”।

মঙ্গলবার (২২ এপ্রিল) বিকেলে কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের চাকেন্দা খানপাড়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ মহড়ার আয়োজন করা হয়। ব্র্যাকের দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা কর্মসূচির আওতায় আয়োজিত এই কার্যক্রমে স্থানীয় জনগণ, স্বেচ্ছাসেবক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরিফুল ইসলাম, চাকেন্দা খান পাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রেজাউল করিম, যাত্রাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল গফুর, প্যানেল চেয়ারম্যান রহিমউদ্দিন হায়দার রিপনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। ব্র্যাকের পক্ষ থেকে উপস্থিত ছিলেন, জেলা সমন্বয়ক ফাহিদ হাসান, ডেপুটি ম্যানেজার সানজিদা আফরিন এবং উপস্থাপনায় ছিলেন আঞ্চলিক ব্যবস্থাপক (ডিআরএমপি) রেদওয়ানুজ্জামান চৌধুরী।

মাঠ মহড়ায় বন্যা পরিস্থিতিতে করণীয়, নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার কৌশল, প্রাথমিক চিকিৎসা প্রদান, উদ্ধার কার্যক্রম পরিচালনা এবং জরুরি যোগাযোগ ব্যবস্থার ওপর হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়। বাস্তবভিত্তিক এই মহড়ার মাধ্যমে অংশগ্রহণকারীরা দুর্যোগ মোকাবিলায় প্রয়োজনীয় প্রস্তুতি সম্পর্কে গুরুত্বপূর্ণ ধারণা লাভ করেন।

এছাড়া চাকেন্দা খানপাড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণে পুরো আয়োজনটি আরও প্রাণবন্ত হয়ে ওঠে।

ব্র্যাকের জেলা সমন্বয়ক ফাহিদ হাসান জানান, কুড়িগ্রামের মতো বন্যাপ্রবণ এলাকায় এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম জনগণের মধ্যে প্রস্তুতি বাড়াতে এবং সম্ভাব্য ক্ষয়ক্ষতি কমাতে কার্যকর ভূমিকা রাখবে। ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা