• বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
প্রধানমন্ত্রীর জন্য রাস্তা বানাতে ‘ভাড়ায়’ আনা হয়েছিল ইট বগুড়ার শেরপুরে ট্রলির ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার দুপচাঁচিয়ায় হত্যা মামলায় পিতা সহ কয়েকজনের বিরুদ্ধে মিথ্যা মামলা করায় মেয়ের সংবাদ সম্মেলন সলঙ্গায় গ্রাম আদালত বিষয়ক ভিডিও প্রদর্শনী বগুড়ার শেরপুরে প্রান্তিক পেশাজীবীদের সফটস্কিলস প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন কুড়িগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে সাড়ে ৮ লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ একাধিকবার চুরির শিকার বান্নীঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়,থানায় অভিযোগ নদীতে গোসল করতে নেমে নিখোঁজ শিশু ৪৪ ঘণ্টা পর মরদেহ উদ্ধার হরিপুরে জেলা প্রশাসকের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত শেরপুরে রাস্তা বন্ধের অভিযোগ, তদন্ত চেয়ে ইউএনওর কাছে আবেদন

পলাশবাড়ীতে পথসভা: মার্কিন বাণিজ্য চুক্তি বাতিল ও সাম্রাজ্যবাদী আগ্রাসন বন্ধের দাবি

পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি / ৬২ Time View
Update : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬

71

মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্পাদিত অসম বাণিজ্য চুক্তিসহ সকল জাতীয় স্বার্থবিরোধী চুক্তি বাতিল এবং ইরান-ফিলিস্তিনে আগ্রাসন বন্ধের দাবিতে গাইবান্ধার পলাশবাড়ীতে এক পথসভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেলে পৌরশহরের চৌমাথা ওভারপাসের নিচে গাইবান্ধা জেলা সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোটের আয়োজনে এ পথসভা ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন সিপিবি পলাশবাড়ী উপজেলা শাখার সভাপতি আব্দুল্লাহ্ আদিল নান্নু। বক্তব্য রাখেন সিপিবি জেলা সাধারণ সম্পাদক অ্যাড. মুরাদ জামান রব্বানী, সাম্যবাদী আন্দোলনের জেলা সমন্বয়ক অ্যাড. নওসাদুজ্জামান, বাসদ জেলা আহ্বায়ক কমরেড গোলাম রব্বানী, উপজেলা বাসদের সমন্বয়ক আলিউল ইসলাম বাদলসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, বিশ্বব্যাপী সাম্রাজ্যবাদী শক্তির যুদ্ধ উন্মাদনা বাড়ছে। ইরান ও ফিলিস্তিনে হামলা এবং মানবাধিকার লঙ্ঘনের তীব্র নিন্দা জানিয়ে তারা অবিলম্বে এসব আগ্রাসন বন্ধ এবং জাতীয় স্বার্থবিরোধী সকল চুক্তি বাতিলের দাবি জানান।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা