• সোমবার, ২৯ জুন ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
দেশের অর্থনীতিকে তিন ধাপে সাজাতে চায় সরকার: প্রধানমন্ত্রী একুশে পদকপ্রাপ্ত বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই শেরপুরে ৮ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার শেরপুর পূজা উদযাপন পরিষদের নতুন আহ্বায়ক কমিটি গঠন: শ্যাম আহ্বায়ক, কৃষ্ণ যুগ্ম আহ্বায়ক কুড়িগ্রামে আটক করা ২ বস্তা ভারতীয় কিটক্যাট চকলেট ছিনিয়ে নেওয়ার অভিযোগ বিএনপি কর্মীর বিরুদ্ধে শিবগঞ্জে যুব উন্নয়ন ক্লাবের ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত শিবগঞ্জে পবিত্র আশুরা উপলক্ষে শোক মিছিল ও মাতম ঠাকুরগাঁওয়ে কমিউনিটি সেন্টারের পাশে যুবকের মরদেহ উদ্ধার। কুড়িগ্রামে শিক্ষকদের সঙ্গে এমপি ড. আতিক মুজাহিদ এর মতবিনিময় সভা কুড়িগ্রাম জেলা উন্মুক্ত দাবা চ্যাম্পিয়নশিপ-২০২৬-এর উদ্বোধন অনুষ্ঠিত

রাজবাড়ীর দৌলতদিয়া পুরাভিটায় মাদকবিরোধী অভিযানে ১০ জন গ্রেফতার, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

রাজবাড়ী প্রতিনিধী / ৬২ Time View
Update : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬

75

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উত্তর দৌলতদিয়া পোড়াভিটা এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ১০ জনকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেল ২টা থেকে প্রায় ২ ঘণ্টাব্যাপী এ অভিযান পরিচালনা করেন গোয়ালন্দের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মুনতাসির হাসান খান।
জানা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, রাজবাড়ীর সদস্যদের সহযোগিতায় গোয়ালন্দঘাট থানাধীন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় সন্দেহভাজন ব্যক্তিদের দেহ তল্লাশি করে গাঁজা ও হেরোইনসহ তাদের হাতেনাতে আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, গোয়ালন্দ উপজেলার কুমড়াকান্দি গ্রামের মৃত দারোগা আলী খার ছেলে মো আরমান আলী খান (৪২)গোয়ালন্দ উপজেলার কাজীপাড়া গ্রামের আঃ ছালাম মন্ডলের ছেলে মোঃ জাহাঙ্গীর( ৪৫) রাজবাড়ী সদর উপজেলার বিনোদপুর গ্রামের মৃত বাবু মল্লিকের ছেলে অপু মল্লিক( ৩০) গোয়ালন্দ উপজেলার উত্তর দৌলতদিয়া বানু মোল্লার ছেলে মোঃ আকবর মোল্লা( ৫০) রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড় এলাকার মৃত বাবর আলী শেখের ছেলে মোঃ জসিম শেখ গোয়ালন্দ উপজেলার পশ্চিম উজানচর হারে মিয়া পাড়ার মৃত আজি বার শেখের ছেলে মোঃ পলাশ শেখ (৪৪)গোয়ালন্দ উপজেলার শাহাদত মেম্বার পাড়া র মোঃ হাসেম শেখের ছেলে মোঃ লিটন শেখ( ৪০)ফরিদপুর কোতোয়ালী থানা সি এন্ডবিঘাটএলাকর শেখ সালামের ছেলে মোঃ মুরাদ শেখ (৩৬)রাজবাড়ী সদর বড় লক্ষীপুর এলাকার রহম আলী বিশ্বাসের ছেলে মোঃ শহিদ বিশ্বাস( ৫৫)গোয়ালন্দ উপজেলার শামসু মাস্টার পাড়া গ্রামের শাহেব আলীর ছেলে আব্দুল মালেক( ২৮)
পরে ভ্রাম্যমাণ আদালতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় প্রত্যেককে ১৪ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মুনতাসির হাসান খান জানান, মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা