রক্তের বিকল্প কোনো নাই, তাই এসো রক্তদানে এগিয়ে যাই, এই প্রতিপাদ্য কে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের হরিপুরে সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন রক্তবিন্দু সোসাইটি অব বাংলাদেশের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে। ঘোষিত কমিটি আগামী ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত দায়িত্ব পালন করবে বলে সংগঠন সূত্রে জানা গেছে।
নতুন কমিটিতে নোবেল চন্দ্র দেবকে সভাপতি ও তাজ ইসলামকে সাধারণ সম্পাদক করা হয়েছে। সহসভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন আবুল কাশেম, মো. সুজন ইসলাম, মো. সবুজ ইসলাম, মোছা. আরিফা আক্তার ও মো. আশরাফুল ইসলাম।
যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন মমিনুল ইসলাম, মোহাম্মদ বাদশা, মো. পয়জার আলী ও মোহাম্মদ সাদন। সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন মো. সাকিব রানা, বৃষ্টি আক্তার ও নয়ন ইসলাম।
দপ্তর সম্পাদক হিসেবে আল আমিন, সহদপ্তর সম্পাদক হিসেবে উত্তম কুমার ভৌমিক, অর্থ সম্পাদক হিসেবে মো. আনোয়ার হোসেন এবং সহ-অর্থ সম্পাদক হিসেবে মো. সাদেকুল ইসলাম দায়িত্ব পেয়েছেন। মহিলা বিষয়ক সম্পাদক হিসেবে মোছা. শায়মা জেরিন এবং সহ-মহিলা বিষয়ক সম্পাদক হিসেবে সরবতী রাণী দায়িত্ব পালন করবেন।
এ ছাড়া সংগঠনের উপদেষ্টা হিসেবে আতিকুর রহমান আতিক, মো. বদরুল ইসলাম, মো. মনির খান, মো. ফয়সাল আলম রাব্বী ও মো. জীবন এবং ব্যবস্থাপনা পরিচালক হিসেবে মো. সোহাগ আলম ও পরিচালক হিসেবে মো. সোহেল রানা দায়িত্ব পালন করবেন।
সংগঠনের নেতৃবৃন্দ জানান, মানবিক কার্যক্রম বিশেষ করে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিকে আরও বেগবান করতে নতুন কমিটি ঐক্যবদ্ধভাবে কাজ করবে।