দুপচাঁচিয়ায় গৃহনির্মাণ শ্রমিক ইউনিয়নের কমিটি বিলুপ্ত \ আহবায়ক কমিটি গঠন
দুপচাঁচিয়া উপজেলা গৃহনির্মাণ শ্রমিক ইউনিয়ন(রেজি নং বগুড়া-০৯১)-এর দীর্ঘদিন ধরে কমিটির কার্যক্রম বন্ধ ও অফিস কক্ষে তালা থাকায় সংগঠনের গঠনতন্ত্রের ১৮ নং অনুচ্ছেদ অনুযায়ী একটি বিশেষ সাধারণ সভার মাধ্যমে আগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। সভায় উপস্থিত অধিকাংশ সদস্যের মতামতের ভিত্তিতে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। গত ১৫ এপ্রিল বুধবার সন্ধ্যায় স্থানীয় একটি চাতালে অনুষ্ঠিত সভায় শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে ও সাবেক সভাপতি শফিকুল ইসলামের পরিচালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন ট্রাক চালক সমিতির সাধারণ সম্পাদক মুক্তার হোসেন, শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি হযরত আলী বাবু, সাবেক সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম টুকু, মিজানুর রহমান মহলি ,সাবেক ধর্ম ও ক্রীড়া সম্পাদক আবু বক্কর প্রমুখ। সভা শেষে সর্বসম্মতিক্রমে ৫ সদস্য বিশিষ্ট একটি আহবায়ক কমিটি ঘোষণা করা হয়। কমিটির সদস্যরা হলেন-মিজানুর রহমান মহলি, আমজাদ হোসেন, আবু বক্কর, মহসিন আলী ও আব্দুস সোবহান। নবগঠিত এই আহবায়ক কমিটিকে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ নির্বাচন সম্পন্ন করার দায়িত্ব প্রদান করা হয়েছে।
#