• বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০২:০০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
বাজারের প্রাণকেন্দ্রেই অগ্রণী ব্যাংক রাখার দাবীতে সলঙ্গায় মানববন্ধন ইসলামী ব্যাংকের চেয়ারম্যান অপসারণের দাবিতে দুপচাঁচিয়ায় কলম বিরতি জয়পুরহাট বাসীর জন্য রানা প্রধান ১ হাজার কোটি টাকার উন্নয়ন মেগা প্রকল্প উপহার দিচ্ছেন সরকার জিরো টলারেন্স ঘোষণা করার পরেও মাদক- সেবিদের আড্ডা ইউনিয়ন পরিষদে রাতের আঁধারে সড়ক নির্মাণকাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ কুড়িগ্রামে ল্যাম্পি স্কিন ডিজিজ বিষয়ে সচেতনতা বৃদ্ধি ও ভ্যাকসিন কার্যক্রম অনুষ্ঠিত সড়কবাতি দেখতে ফ্রান্সে যাত্রা’র খবর আংশিক ও বিভ্রান্তিকর : রাসিক একটি বাঁশের কোরল, একটি প্রাণ! শেরপুরে চাচাতো ভাইয়ের হামলায় নিহত ১ বগুড়ার শেরপুরে সাপের কামড়ে নববিবাহিত বাকপ্রতিবন্ধী যুবকের মৃত্যু শিবগঞ্জে শহীদ জিয়ার শাহাদৎ বার্ষিকি উপলক্ষ্যে যুবদলের উদ্যেগে খাবার বিতরণ

জয়পুরহাট বাসীর জন্য রানা প্রধান ১ হাজার কোটি টাকার উন্নয়ন মেগা প্রকল্প উপহার দিচ্ছেন

জয়পুরহাট প্রতিনিধি / ২৮ Time View
Update : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬

34

জয়পুরহাট জেলা সদর ও পাঁচবিবি উপজেলার গ্রামীণ রাস্তাঘাট এবং সামগ্রিক অবকাঠামোগত চেহারা বদলে দিতে ১ হাজার কোটি টাকার একটি বিশাল উন্নয়ন প্রকল্প অনুমোদন করে নিয়েছেন রানা প্রধান। গত সংসদ নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের অংশ হিসেবে এই মেগা প্রকল্প অনুমোদন করিয়ে জয়পুরহাট বাসীকে উপহার দিলেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক ও জয়পুরহাট জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক মো. মাসুদ রানা প্রধান।প্রকল্পটি সুষ্ঠু ও স্বচ্ছতার সাথে বাস্তবায়নের লক্ষ্যে মঙ্গলবার (২ জুন) ঢাকা থেকে আগত একটি বিশেষ তদন্ত টিমের সাথে জয়পুরহাট জেলা পরিষদের কার্যালয়ে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে অনুমোদিত প্রকল্পের প্রয়োজনীয় কাগজপত্র প্রকল্প বাস্তবায়নকারী সরকারি কর্মকর্তা ও ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধিদের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন জেলা পরিষদ প্রশাসক মাসুদ রানা প্রধান ।
এসময় উপস্থিত ছিলেন গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের পরিচালক ( পিডি ) মো. শফিকুল ইসলাম, জয়পুরহাট এলজিইডির সহকারী সিনিয়র প্রকৌশলী মো. সুলতান মাহমুদ,, এলজিইডির সদর উপজেলা প্রকৌশলী মো. মোস্তাফিজুর রহমান,, এলজিইডির পাঁচবিবি উপজেলা প্রকৌশলী মো. মোবারক হোসেন,,ঠিকাদারি প্রতিষ্ঠান লিটন ট্রেডার্স এর স্বত্বাধিকারী আনিসুর রহমান লিটন।
জয়পুরহাট জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মাসুদ রানা প্রধান বলেন, বর্তমান বিএনপি সরকার গ্রামীণ জনগণের জীবনমান উন্নয়ন ও যোগাযোগ ব্যবস্থা সচল করতে গ্রামীণ রাস্তাঘাটের উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে। তারই ধারাবাহিকতায় জয়পুরহাট ও পাঁচবিবিতে এই বিশাল বরাদ্দ দেওয়া হয়েছে। খুব দ্রুতই মাঠ পর্যায়ে এই প্রকল্পের কাজ শুরু করা হবে।
তিনি আরও বলেন, গত সংসদ নির্বাচনে জয়পুরহাট-১ (সদর-পাঁচবিবি) আসনের জনগণকে এলাকার সার্বিক উন্নয়ন করার যে প্রতিশ্রুতি আমি দিয়েছিলাম, এই প্রকল্পের মাধ্যমে সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের যাত্রা শুরু হলো।
এই উপহার দিয়ে উন্নয়ন থেকে বঞ্চিত করেননি প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন তারেক রহমান। আমি জয়পুরহাটের সর্বস্তরের জনগণের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি গভীর কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি।
সংশ্লিষ্টরা মনে করছেন, ১ হাজার কোটি টাকার এই বিশাল গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প বাস্তবায়িত হলে জয়পুরহাটের যোগাযোগ ব্যবস্থায় অভূতপূর্ব বিপ্লব ঘটবে, যা স্থানীয় গ্রামীণ অর্থনীতিকে আরও গতিশীল ও সমৃদ্ধ করবে।

×

আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা