• বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
‎শেরপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন বিএনপি নেতা বাবলু রেলওয়ে প্রকল্পে জমি অধিগ্রহণ: ন্যায্যমূল্যের দাবিতে শেরপুরে মানববন্ধন কুড়িগ্রামে শতভাগ স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণের লক্ষ্যে ১৮৯টি পরিবারের মাঝে স্যানিটারী ল্যাট্রিন বিতরণ বাজারের প্রাণকেন্দ্রেই অগ্রণী ব্যাংক রাখার দাবীতে সলঙ্গায় মানববন্ধন ইসলামী ব্যাংকের চেয়ারম্যান অপসারণের দাবিতে দুপচাঁচিয়ায় কলম বিরতি জয়পুরহাট বাসীর জন্য রানা প্রধান ১ হাজার কোটি টাকার উন্নয়ন মেগা প্রকল্প উপহার দিচ্ছেন সরকার জিরো টলারেন্স ঘোষণা করার পরেও মাদক- সেবিদের আড্ডা ইউনিয়ন পরিষদে রাতের আঁধারে সড়ক নির্মাণকাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ কুড়িগ্রামে ল্যাম্পি স্কিন ডিজিজ বিষয়ে সচেতনতা বৃদ্ধি ও ভ্যাকসিন কার্যক্রম অনুষ্ঠিত সড়কবাতি দেখতে ফ্রান্সে যাত্রা’র খবর আংশিক ও বিভ্রান্তিকর : রাসিক

সাংবাদিক ঐক্য পরিষদ (সাওপ) এর কেন্দ্রীয় কমিটি ঘোষণা

রতন কুমার রায়, রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি / ২২০ Time View
Update : শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫

76

 

দেশের সাংবাদিকদের ঐক্যের প্রতীক ও পেশাগত স্বার্থ রক্ষায় গড়ে ওঠা সংগঠন সাংবাদিক ঐক্য পরিষদ (সাওপ) আজ তাদের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করেছে। সংগঠনের প্রতিষ্ঠাতা প্রধান ও চেয়ারম্যান ফাহাদের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ঘোষিত কমিটিতে সাংবাদিকদের বিভিন্ন স্তরের অভিজ্ঞ ও তরুণ প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করা হয়েছে। কমিটিতে রয়েছে সাধারণ সম্পাদক, যুগ্ম সম্পাদক, সাংগঠনিক সম্পাদক থেকে শুরু করে স্বাস্থ্য, সাহিত্য, মানবাধিকার, পরিবেশ, সমাজকল্যাণ, ক্রীড়া, সংস্কৃতি, ধর্ম এবং প্রশাসনিক বিষয়ক সম্পাদকসহ একাধিক পদ।

গুরুত্বপূর্ণ পদাধিকারীদের মধ্যে রয়েছেন:

সভাপতি: মোঃ কামরুল হাসান
সাধারণ সম্পাদক: মোঃ শাহাবুদ্দিন
সহ সাধারণ সম্পাদক: মোঃ শাহজাহান বিস্বস্ত সুমন
যুগ্ম সাধারণ সম্পাদক: মোঃ আরশাদ উদ্দিন
সাংগঠনিক সম্পাদক: মুহাম্মদ রাকিবুল বরাত খন্দকার টনি।
সহ সাংগঠনিক সম্পাদক: জাহিদুল ইসলাম সানি, সাজ্জাদ মাহমুদ মনির, তৌফিকুর রহমান তাবের, সাইফুল ইসলাম, মাহবুব আহমেদ, মোঃ জয়নাল আবেদিন
দপ্তর সম্পাদক: সৈয়দ মোহাম্মদ ফায়সাল
সহ দপ্তর সম্পাদক: মোঃ আবু ইউসুফ উদ্দিন

বিষয়ভিত্তিক সম্পাদকদের মধ্যে রয়েছেন:

শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক: আব্দুল মতিন মুনী,
শিল্প বানিজ্য বিষয়ক সম্পাদক: মোঃ রফিকুল ইসলাম রফিক,
স্বাস্থ্য বিষয়ক সম্পাদক: মোঃ জিয়াউদ্দিন রহমান,
সাহিত্য বিষয়ক সম্পাদক: সাকিব আহসান,
মানবাধিকার বিষয়ক সম্পাদক: কাজী মোস্তাক আহমেদ,
প্রশাসন বিষয়ক সম্পাদক: আবু রাসেল সুমন,
পরিবেশ বিষয়ক সম্পাদক: মোঃ ইমরান আলী,
সংস্কৃতি বিষয়ক সম্পাদক: আফিজুর রহমান,
ধর্ম বিষয়ক সম্পাদক: মাওলানা মোঃ এমরান ইসলাম,
সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক: শাফিনুল ইসলাম সিটান,
যুব বিষয়ক সম্পাদক: মোঃ আলআমিন হোসেন,
প্রচার বিষয়ক সম্পাদক: মোঃ করবেন মিয়া,
ক্রীড়া বিষয়ক সম্পাদক: মোঃ বিলাল উদ্দিন
ত্রাণ বিষয়ক সম্পাদক: রতন কুমার রায়।
এছাড়া সহ সম্পাদক ও উপ-সম্পাদক হিসেবে আরও বেশ কয়েকজনকে দায়িত্ব দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংবাদিক ঐক্য পরিষদ সাংবাদিক সমাজকে ঐক্যবদ্ধ করার পাশাপাশি গণমাধ্যমের স্বাধীনতা, সাংবাদিকদের অধিকার রক্ষা ও সামাজিক দায়বদ্ধতা পালনে কার্যকর ভূমিকা রাখবে।

কমিটি ঘোষণার পর সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ফাহাদ বলেন, “আমরা বিশ্বাস করি সাংবাদিকদের ঐক্যই সমাজে সত্য ও ন্যায়ের পক্ষে শক্তিশালী অবস্থান তৈরি করতে পারে। নতুন কেন্দ্রীয় কমিটি সাংবাদিক সমাজের কল্যাণে কাজ করবে এবং গণমাধ্যমের মর্যাদা রক্ষায় অগ্রণী ভূমিকা পালন করবে।”একই সাথে সাংবাদিকদের “একতা • সহযোগিতা • অধিকার আদায়ে শক্তির প্রতীক, সাংবাদিকদের কণ্ঠস্বর এবং হৃদয়ের স্পন্দন হয়ে কাজ করবে।

ত্রাণ বিষয়ক সম্পাদক : রতন কুমার রায় বলেন, সাংবাদিক ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটিতে আমাকে ” ক্রাণ বিষয়ক সম্পাদক”এই গুরুত্বপূর্ণ দায়িত্ব গ্রহণ করে আমি অঙ্গীকারবদ্ধ হই যে, সাংবাদিকদের স্বার্থ সংরক্ষণ, তাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং পেশাগত মর্যাদা রক্ষায় আমি আরও সক্রিয় ও নিবেদিত ভূমিকা পালন করব। সাংবাদিক ঐক্য পরিষদের সমৃদ্ধি এবং দেশের সর্বস্তরের সাংবাদিকদের সার্বিক কল্যাণে আমি নিরলসভাবে কাজ করে যাব।

উল্লেখ্য, সাংবাদিক ঐক্য পরিষদ (সাওপ) প্রতিষ্ঠার শুরু থেকেই দেশের সাংবাদিকদের স্বার্থ সংরক্ষণে নানা কার্যক্রম চালিয়ে আসছে। নতুন কেন্দ্রীয় কমিটির মাধ্যমে সংগঠনের কার্যক্রম আরও বিস্তৃত ও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা