• বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
বগুড়ায় শেরপুর দই ঘর নামক প্রতিষ্ঠানে যৌথ অভিযানে জরিমানা ৫০ হাজার টাকা ‎শেরপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন বিএনপি নেতা বাবলু রেলওয়ে প্রকল্পে জমি অধিগ্রহণ: ন্যায্যমূল্যের দাবিতে শেরপুরে মানববন্ধন কুড়িগ্রামে শতভাগ স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণের লক্ষ্যে ১৮৯টি পরিবারের মাঝে স্যানিটারী ল্যাট্রিন বিতরণ বাজারের প্রাণকেন্দ্রেই অগ্রণী ব্যাংক রাখার দাবীতে সলঙ্গায় মানববন্ধন ইসলামী ব্যাংকের চেয়ারম্যান অপসারণের দাবিতে দুপচাঁচিয়ায় কলম বিরতি জয়পুরহাট বাসীর জন্য রানা প্রধান ১ হাজার কোটি টাকার উন্নয়ন মেগা প্রকল্প উপহার দিচ্ছেন সরকার জিরো টলারেন্স ঘোষণা করার পরেও মাদক- সেবিদের আড্ডা ইউনিয়ন পরিষদে রাতের আঁধারে সড়ক নির্মাণকাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ কুড়িগ্রামে ল্যাম্পি স্কিন ডিজিজ বিষয়ে সচেতনতা বৃদ্ধি ও ভ্যাকসিন কার্যক্রম অনুষ্ঠিত

বগুড়ায় শেরপুর দই ঘর নামক প্রতিষ্ঠানে যৌথ অভিযানে জরিমানা ৫০ হাজার টাকা

বগুড়া মহানগর প্রতিনিধি / ১৬ Time View
Update : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬

24

 

একজন সাধারন ভোক্তার অভিযোগের ভিত্তিতে, আজ বৃহস্পতিবার (৪ জুন) বগুড়া শহরের ঐতিহাসিক সাতমাথার দই পট্টির শেরপুর দই ঘর নামক প্রতিষ্ঠানে ভোক্তা অধিকার, বগুড়া ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, বগুড়া এর একটি যৌথ অভিযান পরিচালিত হয়। অভিযান পরিচালনা কালে প্রতিষ্ঠানটিকে ফাঙ্গাস যুক্ত দই বিক্রয় করার জন্য সংরক্ষণ করে রাখতে দেখা যায় এবং অভিযোগের সত্যতা প্রমাণ পাওয়া যায়। এছাড়াও প্রতিষ্ঠানটি উৎপাদনের তারিখ ও মেয়াদ উত্তীর্ণের তারিখ সংবলিত ট্যাগ পরিবর্তনের মাধ্যমে ভোক্তা সাধারণের সাথে প্রতারণা করার প্রমাণ পাওয়া যায়। এ সময় বিভিন্ন ফাঙ্গাস যুক্ত দইয়ের সরা জব্দ করে জনসম্মুখে ধ্বংস করা হয়, এবং এই সকল অপরাধ স্বীকারোক্তির ভিত্তিতে শেরপুর দই ঘরের ভোক্তা অধিকার আইনে ৫০ হাজার টাকা আর্থিক জরিমানা আরোপ করা হয়। এ সময়ে সাতমাথায় অবস্থিত বিভিন্ন দইয়ের প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার আইন ও নিরাপদ খাদ্য আইন সম্পর্কে সতর্ক করা হয় এবং বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়।
অভিযানের নেতৃত্ব প্রদান করেন মোঃ মেহেদী হাসান, সহকারী পরিচালক জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও মোহাম্মদ রাসেল, নিরাপদ খাদ্য অফিসার বগুড়া।
অভিযানে আরো উপস্থিত ছিলেন, ক্যাবের সাধারণ সম্পাদক ফজিলাতুন্নেসা ফৌজিয়া।
অভিযানে সার্বিক সহযোগিতা প্রদান করেন, জেলা পুলিশের একটি চৌকস টিম


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা