• সোমবার, ০৮ জুন ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
রামিসা হত্যা: আদালতে আনা হলো আসামি সোহেলের স্ত্রীকে জয়পুরহাটে ২ ঘন্টা পর সড়ক অবরোধের তুলে নিয়ে যানবাহন স্বাভাবিক হয়েছে বগুড়ায় শেরপুর দই ঘর নামক প্রতিষ্ঠানে যৌথ অভিযানে জরিমানা ৫০ হাজার টাকা ‎শেরপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন বিএনপি নেতা বাবলু রেলওয়ে প্রকল্পে জমি অধিগ্রহণ: ন্যায্যমূল্যের দাবিতে শেরপুরে মানববন্ধন কুড়িগ্রামে শতভাগ স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণের লক্ষ্যে ১৮৯টি পরিবারের মাঝে স্যানিটারী ল্যাট্রিন বিতরণ বাজারের প্রাণকেন্দ্রেই অগ্রণী ব্যাংক রাখার দাবীতে সলঙ্গায় মানববন্ধন ইসলামী ব্যাংকের চেয়ারম্যান অপসারণের দাবিতে দুপচাঁচিয়ায় কলম বিরতি জয়পুরহাট বাসীর জন্য রানা প্রধান ১ হাজার কোটি টাকার উন্নয়ন মেগা প্রকল্প উপহার দিচ্ছেন সরকার জিরো টলারেন্স ঘোষণা করার পরেও মাদক- সেবিদের আড্ডা ইউনিয়ন পরিষদে

হরিপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে আলোচনায় আল-আসকার (সুজন)

হরিপুর প্রতিনিধি / ৪৮৫ Time View
Update : বুধবার, ১১ মার্চ, ২০২৬

496

ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি, আদর্শ শিক্ষক ও ক্রীড়া সংগঠক মোঃ আল-আসকার (সুজন)কে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে দেখতে চাওয়ার দাবি জোরালো হচ্ছে স্থানীয় এলাকাবাসীর মধ্যে।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে আল-আসকার (সুজন) শিক্ষা, ক্রীড়া ও সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে সাধারণ মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছেন। বিশেষ করে তরুণ সমাজকে খেলাধুলা ও ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে তার ভূমিকা স্থানীয়দের কাছে প্রশংসিত। ফলে উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে তাকে ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে দেখতে চাওয়ার আগ্রহ বাড়ছে।
এ বিষয়ে আল-আসকার (সুজন) বলেন, “হরিপুর উপজেলার জনগণ যদি আমাকে জনপ্রতিনিধি হিসেবে দেখতে চান, তাহলে অবশ্যই জনগণের আহ্বানে আমি নির্বাচনে অংশগ্রহণ করবো।”
নির্বাচিত হলে উপজেলার উন্নয়নে কী করবেন—এ প্রশ্নের জবাবে তিনি বলেন, “জনগণ যদি আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেন, তাহলে হরিপুর উপজেলার সাধারণ মানুষ যেন কোনো ধরনের বৈষম্যের শিকার না হন, সে বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করবো।”
তিনি আরও বলেন, উপজেলার যেসব খেলার মাঠ রয়েছে সেগুলো প্রয়োজনীয় সংস্কার করা হবে এবং যুব সমাজ ও ছাত্র সমাজের জন্য খেলাধুলার প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহের উদ্যোগ নেওয়া হবে। এর মাধ্যমে তরুণ সমাজকে মাদক, জুয়া ও অন্যান্য সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখার চেষ্টা করা হবে।
স্থানীয়দের মতে, সৎ, যোগ্য ও সমাজসেবামূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত আল-আসকার (সুজন) নির্বাচনে অংশ নিলে হরিপুর উপজেলার রাজনীতিতে ইতিবাচক পরিবর্তন আসতে পারে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা