দীর্ঘ সাড়ে তিন বছর পর নারগুন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে শপথ নিলেন
নয়ন হোসেন ঠাকুরগাঁও প্রতিনিধি
/ ৫১
Time View
Update :
রবিবার, ৮ মার্চ, ২০২৬
Share
দীর্ঘ সাড়ে তিন বছর পর নারগুন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে শপথ নিলেন
ঠাকুরগাঁওয়ে দীর্ঘ সাড়ে তিন বছরের আইনি প্রক্রিয়া শেষে অবশেষে নারগুন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে শপথ গ্রহণ করেছেন বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলী। রবিবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইসরাত জাহান তাকে আনুষ্ঠানিকভাবে শপথ বাক্য পাঠ করান। শপথ গ্রহণের মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেন। জানা যায়, নির্বাচনের পর থেকে চেয়ারম্যান পদ নিয়ে দীর্ঘদিন আইনি জটিলতা চলছিল। বিভিন্ন ধাপের আইনি লড়াই শেষে অবশেষে সেই জটিলতার অবসান ঘটে এবং আদালতের সিদ্ধান্তের পর শপথ গ্রহণের পথ সুগম হয়। শপথ অনুষ্ঠান শেষে পয়গাম আলী বলেন, জনগণের আস্থা ও সমর্থনের প্রতি সম্মান রেখে তিনি নারগুন ইউনিয়নের সার্বিক...
54
ঠাকুরগাঁওয়ে দীর্ঘ সাড়ে তিন বছরের আইনি প্রক্রিয়া শেষে অবশেষে নারগুন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে শপথ গ্রহণ করেছেন বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলী।
রবিবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইসরাত জাহান তাকে আনুষ্ঠানিকভাবে শপথ বাক্য পাঠ করান। শপথ গ্রহণের মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেন।
জানা যায়, নির্বাচনের পর থেকে চেয়ারম্যান পদ নিয়ে দীর্ঘদিন আইনি জটিলতা চলছিল। বিভিন্ন ধাপের আইনি লড়াই শেষে অবশেষে সেই জটিলতার অবসান ঘটে এবং আদালতের সিদ্ধান্তের পর শপথ গ্রহণের পথ সুগম হয়।
শপথ অনুষ্ঠান শেষে পয়গাম আলী বলেন, জনগণের আস্থা ও সমর্থনের প্রতি সম্মান রেখে তিনি নারগুন ইউনিয়নের সার্বিক উন্নয়নে কাজ করবেন এবং এলাকার মানুষের পাশে থাকার চেষ্টা করবেন।