• শনিবার, ০৬ জুন ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
বগুড়ায় শেরপুর দই ঘর নামক প্রতিষ্ঠানে যৌথ অভিযানে জরিমানা ৫০ হাজার টাকা ‎শেরপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন বিএনপি নেতা বাবলু রেলওয়ে প্রকল্পে জমি অধিগ্রহণ: ন্যায্যমূল্যের দাবিতে শেরপুরে মানববন্ধন কুড়িগ্রামে শতভাগ স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণের লক্ষ্যে ১৮৯টি পরিবারের মাঝে স্যানিটারী ল্যাট্রিন বিতরণ বাজারের প্রাণকেন্দ্রেই অগ্রণী ব্যাংক রাখার দাবীতে সলঙ্গায় মানববন্ধন ইসলামী ব্যাংকের চেয়ারম্যান অপসারণের দাবিতে দুপচাঁচিয়ায় কলম বিরতি জয়পুরহাট বাসীর জন্য রানা প্রধান ১ হাজার কোটি টাকার উন্নয়ন মেগা প্রকল্প উপহার দিচ্ছেন সরকার জিরো টলারেন্স ঘোষণা করার পরেও মাদক- সেবিদের আড্ডা ইউনিয়ন পরিষদে রাতের আঁধারে সড়ক নির্মাণকাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ কুড়িগ্রামে ল্যাম্পি স্কিন ডিজিজ বিষয়ে সচেতনতা বৃদ্ধি ও ভ্যাকসিন কার্যক্রম অনুষ্ঠিত

দুপচাঁচিয়ায় নতুন কুড়ি স্পোর্টস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

দুপচাঁচিয়া(বগুড়া)প্রতিনিধিঃ / ১১৬ Time View
Update : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬

130

দুপচাঁচিয়ায় নতুন কুড়ি স্পোর্টস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
দেশব্যাপী শুরু হচ্ছে শিশু–কিশোরদের সুপ্ত ক্রীড়া প্রতিভা বিকাশে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’।আগামী ২ মে সিলেট জেলা স্টেডিয়াম থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান এ কার্যক্রম উদ্বোধন করবেন। তৃণমূল পর্যায় থেকে জাতীয় পর্যায়ে দক্ষ ক্রীড়াবিদ গড়ে তোলার এক অনন্য উদ্যোগ এই ‘নতুন কুঁড়ি স্পোর্টস’। এ উপলক্ষে ২১এপ্রিল মঙ্গলবার বিকেলে উপজেলা পরিষদ সভাকক্ষে নতুন কুড়ি স্পোর্টস দুপচাঁচিয়া উপজেলা কমিটির আয়োজনে কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার শাহরুখ খানের সভাপতিত্বে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন কমিটির সদস্য সহকারী কমিশনার(ভূমি) তৌহিদুল ইসলাম, থানার অফিসার ইনচার্জ তাজমিলুর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ও কমিটির সদস্য সচিব রুহুল কুদ্দুস তালুকদার, কমিটির সদস্য মাধ্যমিক শিক্ষা অফিসার জাকির হোসেন, প্রাথমিক শিক্ষা অফিসার আকবর কবির, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মনিরুল হক, ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, মেহেরুল ইসলাম, ক্রীড়া সংগঠক আফছার আলী, পৌরসভার হিসাব রক্ষণ কর্মকর্তা দেওয়ান আহসানুর রাশেদ, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জাহিদ হাসান, দুপচাঁচিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কেএম বেলাল, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মুক্তাদির সবুজ, ফুটবল একাডেমীর সভাপতি মাহমুদুল হক শিপন, উপজেলা রেফারী খোরশেদ আলম, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য রাকিব প্রামানিক, ফুটবল একাডেমীর প্রচার সম্পাদক বেলাল হোসেন প্রমুখ। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, ক্রীড়া অধিদপ্তর নতুন কুড়ি স্পোর্টস এর নির্দেশনার আলোকে উপজেলার তৃণমুল পর্যায় থেকে জাতীয় পর্যায়ে ক্রীড়াবিদ গড়ে তোলার লক্ষ্যে ১২-১৪ বছর বয়সী শিশু কিশোরদের সুপ্ত ক্রীড়া প্রতিভা অন্বেষণ, বাছাই এবং রাষ্ট্রীয়ভাবে তাদের মেধা বিকাশের সুযোগ সৃষ্টি করার জন্য নতুন কুড়ি স্পোর্টস উপজেলা কমিটি গঠন করা হয়। এ কমিটির মাধ্যমে আগামী ২৮ ও ২৯ এপ্রিল এ উপজেলায় উপজেলা পর্যালয়ে ফুটবল, ক্রিকেট, কাবাডি, ্অ্যাথলেটিক্স, ব্যাডমিন্টন, দাবা, মার্শাল আট ও সাতার এ ৮টি ইভেন্টে বাছাই অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদে আগামী ২৭এপ্রিল এর মধ্যে www.notunkurisports.gov.bd এ রেজিষ্ট্রেশন করতে হবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা