• সোমবার, ০১ জুন ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
বগুড়ার শেরপুরে সাপের কামড়ে নববিবাহিত বাকপ্রতিবন্ধী যুবকের মৃত্যু শিবগঞ্জে শহীদ জিয়ার শাহাদৎ বার্ষিকি উপলক্ষ্যে যুবদলের উদ্যেগে খাবার বিতরণ ঠাকুরগাঁও এর হরিপুরে নারীর মরদেহ উদ্ধার তোফায়েল আহমেদ মারা গেছেন কীভাবে এলো ফিফা বিশ্বকাপ? এইচএসসি পরীক্ষার আগে কেন্দ্রগুলোকে জরুরি নিৰ্দেশনা দিল ঢাকা শিক্ষা বোর্ড সরকারি অফিসে সময়মতো উপস্থিতি নিয়ে প্রশ্ন, সৈয়দপুরে ৩০ মিনিট থেকে ৩ ঘণ্টা দেরিতে কর্মকর্তা কুড়িগ্রামে নানা আয়োজনে বিশ্ব দুগ্ধ দিবস পালিত শেরপুরে ক্লাব ৯২-এর ঈদ আড্ডা ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত পবিত্র ঈদুল আযহা উপলক্ষে জয়পুরহাট চ্যাম্পিয়ন ট্রফি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

দুপচাঁচিয়ায় বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক

দুপচাঁচিয়ায় উপজেলা প্রতিনিধি (বগুড়া) / ১২৩ Time View
Update : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬

129

দুপচাঁচিয়ায় বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা।

দুপচাঁচিয়ায় উপজেলা প্রশাসন আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।এ উপলক্ষে ৯ এপ্রিল বৃহস্পতিবার দুপুরে উপজেলা সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার শাহরুখ খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ ওসি আফজাল হোসেন,উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ সাইফুল আবেদীন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাকির হোসেন, বীর মুক্তিযোদ্ধা সাবেক অধ্যক্ষ আব্দুল মজিদ, অধ্যক্ষ সামছুল হক আকন্দ, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল হামিদ, ইউপি চেয়ারম্যান শাখাওয়াত হোসেন, শাহজাহান আলী, একাডেমিক সুপার ভাইজার শাহ মোঃ মাহামুদুল নবী, দুপচাঁচিয়া প্রেসক্লাবের সভাপতি গোলাম ফারুক,উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবু কালাম আজাদ, ইমাম মোয়াজ্জিন সমিতি সভাপতি মাওঃ আজিজুর রহমান,সহকারী শিক্ষক সুদেব কুন্ডু , মডেল মসজিদের খতিব মাওঃ জুবায়ের রহমান,উপজেলা পুজা উদযাপন কমিটির সভাপতি অসীম কুমার প্রমুখ। এসময় উপজেলা বিভিন্ন দপ্তরে কর্মকর্তা, শিক্ষক ও সুশীল সমাজের প্রতিনিধিগন উপস্থিত ছিলেন। উপজেলা পরিষদ চত্বরে ৫ দিন ব্যাপী বৈশাখী মেলা আয়োজন করা হবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা