• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
গাইবান্ধায় ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন শেরপুরে প্রোগ্রেসিভ স্কুল এ্যান্ড কলেজে ২০২৬ ব্যাচের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ধাপেরহাট হাজি মার্কেটে অগ্নিকাণ্ডে দোকান পুড়ে ছাই, ঘটনাস্থল পরিদর্শনে স্থানীয় সংসদ সদস্য দুই শতকের গ্রামীণ উৎসব আঙ্গারু মেলা শুরু গাইবান্ধায় অর্থ আত্মসাতের মিথ্যা অপবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন গাইবান্ধায় মাদকের অভয়ারণ্য রুখতে প্রশাসনের চরম ব্যর্থতা যুক্তরাষ্ট্রে আশ্রয় পেতে ভুয়া সমকামী পরিচয়ের অভিযোগ, উদ্বেগ বিশেষজ্ঞদের রাজবাড়ীতে অপহরণের পর মুক্তিপণ দাবি, অপহৃতকে উদ্ধারসহ গ্রেফতার ৫ ঠাকুরগাঁওয়ে হাম-রুবেলা টিকাদান উপলক্ষে সাংবাদিক সম্মেলন ঠাকুরগাঁওয়ে বারি পেঁয়াজ-৫ বীজ উৎপাদনে মাঠ দিবস অনুষ্ঠিত

বিশ্বকাপের আক্ষেপ ভুলে সাইফের লক্ষ্য এখন পাকিস্তান সিরিজ

অনলাইন ডেস্ক / ৫২ Time View
Update : মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬

61

ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপ এখন চূড়ান্ত পর্যায়ে। তবে মাঠের লড়াই যখন তুঙ্গে, তখন নিরাপত্তাজনিত কারণে সরকারের অনুমতি না মেলায় আসরে অংশ নিতে না পারার ক্ষত এখনো টাটকা বাংলাদেশ শিবিরে। সেই হতাশা কাটিয়ে এবার চেনা ছন্দে ফেরার লড়াইয়ে নামছেন জাতীয় দলের ব্যাটার সাইফ হাসান। মঙ্গলবার মিরপুরে বিসিএল ফাইনালের আগে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে নিজের আগামীর পরিকল্পনার কথা জানান তিনি।

​বিশ্বকাপে খেলতে না পারা ক্রিকেটারদের ওপর কতটা মানসিক প্রভাব ফেলেছিল, তা সম্প্রতি কোচ মোহাম্মদ সালাহউদ্দীনের মন্তব্যে উঠে এসেছিল। সাইফও সেই রেশ টেনে বলেন, বিশ্বকাপে না খেলতে পারার কষ্ট সবার মধ্যেই আছে, যা অস্বীকার করার উপায় নেই। তবে পেশাদার ক্রিকেটার হিসেবে এই দুঃস্বপ্ন পেছনে ফেলে সামনের দিকে তাকানোই এখন বড় চ্যালেঞ্জ। বিশেষ করে সামনে ওয়ানডে সিরিজ ও ওয়ানডে বিশ্বকাপের কথা মাথায় রেখে দ্রুত প্রস্তুতি শুরু করাকে তিনি ইতিবাচক হিসেবে দেখছেন।

​আগামী ১১ থেকে ১৩ মার্চ পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে মুখোমুখি হবে বাংলাদেশ। এই সিরিজকে সামনে রেখে বিসিএলের ফাইনালকে প্রস্তুতির সেরা মঞ্চ হিসেবে দেখছেন সাইফ হাসান। মিরপুরের দিবারাত্রির এই ফাইনাল ম্যাচে ভালো উইকেটের প্রত্যাশা করছেন তিনি। তার মতে, বগুড়া বা রাজশাহীর মতো মিরপুরেও যদি স্পোর্টিং উইকেট পাওয়া যায়, তবে সেটি ব্যাটার এবং বোলার—উভয়ের জন্যই ওয়ানডে সিরিজের আগে দারুণ আত্মবিশ্বাস জোগাবে।

​উল্লেখ্য, গত দুই বছরে ওয়ানডে ফরম্যাটে বাংলাদেশের পারফরম্যান্স আশানুরূপ নয়। ২০২৪ থেকে ২০২৫ সালের মধ্যে খেলা ছয়টি ওয়ানডে সিরিজের মাত্র দুটিতে জয়ের মুখ দেখেছে টাইগারা। বিশেষ করে গত বছরের অক্টোবরে আবুধাবিতে হোয়াইটওয়াশ হওয়ার প্রভাব পড়েছে আইসিসি র‍্যাঙ্কিংয়েও। বর্তমানে ৭৬ রেটিং পয়েন্ট নিয়ে ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের ১০ নম্বরে থাকা বাংলাদেশের জন্য আসন্ন পাকিস্তান সিরিজটি হারানো গৌরব পুনরুদ্ধারের বড় সুযোগ।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা