• বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
বগুড়ায় ২ হাজার ইয়াবাসহ কক্সবাজারের করিম গ্রেপ্তার ‎সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর জিএমের অপসারণ দাবিতে উল্লাপাড়ায় মানববন্ধন অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কুড়িগ্রাম সীমান্তের শূন্যরেখায় ২৪ ঘণ্টারও বেশি সময় ধরে ৯ জনের মানবেতর দিন যাপন বালিয়াডাঙ্গীতে সামাজিক অপরাধ প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক সমাবেশ পীরগঞ্জে উপজেলায় সরকার ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন ঠাকুরগাঁওয়ে কিশোরীকে গণধর্ষণ প্রেমিকসহ আটক-৩ কিশোরদের পথভ্রান্তি: সংকটের স্বরূপ ও সামাজিক উত্তরণের পথ কিশোরদের পথভ্রান্তি: সংকটের স্বরূপ ও সামাজিক উত্তরণের পথ

গাইবান্ধায় অর্থ আত্মসাতের মিথ্যা অপবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

ত্মসাতের মিথ্যা অপবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন আঃরাজ্জাক সরকার / ১১৪ Time View
Update : শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬

124

গাইবান্ধায় অর্থ আত্মসাতের মিথ্যা অপবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

​গাইবান্ধার পলাশবাড়ীতে মোঃ আল আমিন আত্মসাতের অভিযোগকে ‘মিথ্যা ও বানোয়াট’ দাবি করে সংবাদ সম্মেলন করছেন মো. শহিদুল ইসলাম। আজ শুক্রবার বিকেলে গাইবান্ধা পূর্ব পাড়াস্থ নিজ বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই প্রতিবাদ জানান।
​সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে শহিদুল ইসলাম বলেন, গত ১৫ এপ্রিল ‘প্রতারক’ আলামিন তার নিজ এলাকায় শহিদুল ইসলামের বিরুদ্ধে ৬৫ লক্ষ টাকা আত্মসাতের মিথ্যা অভিযোগ এনে একটি সংবাদ সম্মেলন করেন। তিনি দাবি করেন, আলামিন এবং তার বাবা জিয়াউল হক পারভেজ সাধারণ মানুষের কাছ থেকে ঘর দেওয়ার নাম করে ২০ থেকে ৩৫ হাজার টাকা পর্যন্ত হাতিয়ে নিয়েছেন। এই অনৈতিক কাজে শহিদুল ইসলামের নাম ব্যবহার করে তাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করা হচ্ছে।
​শহিদুল ইসলাম আরও জানান, আলামিন তার কাছে মাত্র ৫৩টি ঘরের তালিকা ও সামান্য কিছু টাকা জমা দিয়েছিলেন। কিন্তু আলামিন ৩৫০ থেকে ৪০০ ঘর দেওয়ার নাম করে বিপুল পরিমাণ টাকা মানুষের কাছ থেকে অবৈধভাবে সংগ্রহ করেছেন, যা তিনি গতকালকের (১৬ এপ্রিল) সংবাদ সম্মেলনের পর জানতে পারেন।
​সংবাদ সম্মেলনে শহিদুল ইসলাম বলেন:
​”আমি কোনোদিন কারো সাথে প্রতারণা করিনি এবং অন্যায়ভাবে কারো টাকা আত্মসাৎ করিনি। আমার বিরুদ্ধে যে অপবাদ দেওয়া হয়েছে, আমি তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি।”
​তিনি এই ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন এবং প্রতারক আলামিন ও তার বাবা জিয়াউল হক পারভেজের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। সংবাদ সম্মেলনে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা