• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ঠাকুরগাঁওয়ে হাম-রুবেলা টিকাদান উপলক্ষে সাংবাদিক সম্মেলন ঠাকুরগাঁওয়ে বারি পেঁয়াজ-৫ বীজ উৎপাদনে মাঠ দিবস অনুষ্ঠিত শিবগঞ্জে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ গোবিন্দগঞ্জ বাগদা ফার্ম ভুমি উদ্ধার কমিটির সাবেক সভাপতি ডাঃ ফিলিমন বাস্কের অগণতান্ত্রিক কর্মকান্ডের প্রতিবাদে মানববন্ধন ও সংবাদ সম্মেলন, নীলফামারীর সংরক্ষিত আসনে তৃনমুলের ভরসা বিলকিস ইসলাম দুপচাঁচিয়ায় গৃহনির্মাণ শ্রমিক ইউনিয়নের কমিটি বিলুপ্ত \ আহবায়ক কমিটি গঠন দুপচাঁচিয়ায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উল্লাপাড়ায় নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ : ৩০ হাজার টাকা জরিমানা বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় তারেক রহমান কুড়িগ্রামে মেয়েদের প্রীতি হ্যান্ডবল ম্যাচ অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে বারি পেঁয়াজ-৫ বীজ উৎপাদনে মাঠ দিবস অনুষ্ঠিত

নয়ন হোসেন ঠাকুরগাঁও প্রতিনিধি / ১৭ Time View
Update : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬

25
  1. ঠাকুরগাঁওয়ে বারি পেঁয়াজ-৫ বীজ উৎপাদনে মাঠ দিবস অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিএআরআই) উদ্ভাবিত গ্রীষ্মকালীন বারি পেঁয়াজ-৫ জাতের বীজ উৎপাদন বিষয়ে কৃষকদের নিয়ে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) পার্টনার প্রোগ্রাম (বিএআরআই অংশ) এর অর্থায়নে এবং জেলা কৃষি গবেষণা উপ-কেন্দ্রের বাস্তবায়নে এ মাঠ দিবসের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক মুহাম্মদ আতাউর রহমান।

ঠাকুরগাঁও কৃষি গবেষণা উপ-কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. সরকার মো. আবু হেনা মোস্তফা কামালের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিএআরআই এজেন্সি প্রোগ্রাম ডিরেক্টর ড. জগদীশ চন্দ্র বর্মন, দিনাজপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক রিয়াজ উদ্দীন, ঠাকুরগাঁও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মাজেদুল ইসলাম এবং বগুড়া শিবগঞ্জ বিএআরআই মসলা গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মাসুদ আলম প্রমুখ।

বক্তারা বারি পেঁয়াজ-৫ জাতের বীজ উৎপাদনের গুরুত্ব ও উপকারিতা নিয়ে আলোচনা করেন এবং কৃষকদের এ জাতের চাষাবাদে আগ্রহী হওয়ার আহ্বান জানান। তারা বলেন, এই জাতটি গ্রীষ্মকালীন পেঁয়াজ উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে এবং কৃষকের আয় বৃদ্ধিতে সহায়ক হবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা