• সোমবার, ০১ জুন ২০২৬, ০১:০০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
শেরপুরে ক্লাব ৯২-এর ঈদ আড্ডা ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত পবিত্র ঈদুল আযহা উপলক্ষে জয়পুরহাট চ্যাম্পিয়ন ট্রফি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন এস বি সাইবার নেটওয়ার্কের আয়োজনে শেরপুরে প্রবীণদের প্রীতি ফুটবল টুর্নামেন্ট কুড়িগ্রামে একটি গ্রামের কারো ভাগ্যে জোটেনি এক টুকরো কোরবানির মাংস, নদীভাঙন আতঙ্কে দিন পার কুড়িগ্রামে সহস্রাধিক অসহায় মানুষ পেল HASENE-এর কোরবানির মাংস সাতবারের সাবেক এমপি দবিরুল ইসলাম আর নেই দুপচাঁচিয়ায় কোরবানির পশুর চামড়ার বাজারে ধস, নামমাত্র দামে বিক্রি ‎বগুড়ার শেরপুরে তিন মোটরসাইকেলের সংঘর্ষে ২ শিক্ষার্থী নিহত, আহত ৪ পূর্বপুরুষের পেশা টিকিয়ে রাখতে যুদ্ধ কামার শিল্পীদের জয়পুরহাটে কোরবানী ঈদে মাংশ টাকার জন্য কাঠের খাইটা কদর বেশী

সাদাকাত-হারিসদের দাপটে কুপোকাত টাইগাররা; সিরিজ নির্ধারণী লড়াই ১৫ মার্চ

অনলাইন ডেস্ক / ৭৬ Time View
Update : শনিবার, ১৪ মার্চ, ২০২৬

83

মিরপুরের আকাশ ভেঙে আসা বৃষ্টি আর পাকিস্তানি বোলারদের তোপে লণ্ডভণ্ড হয়ে গেল বাংলাদেশের ব্যাটিং লাইনআপ। সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ডাকওয়ার্থ-লুইস-স্টার্ন (ডিএলএস) পদ্ধতিতে ১২৮ রানের বড় জয় পেয়েছে পাকিস্তান। এই জয়ের ফলে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে এখন ১-১ সমতা বিরাজ করছে।

​শুক্রবার (১৩ মার্চ) মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে পাকিস্তানের দেওয়া ২৭৫ রানের লক্ষ্য তাড়ায় নেমে শুরুতেই চরম বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। দলীয় ১৩ রানেই সাজঘরে ফেরেন ওপেনার তানজিদ তামিম (১) ও সাইফ হাসান (১২)। রানের খাতা খোলার আগেই শাহিন আফ্রিদির বলে বোল্ড হন নাজমুল হোসেন শান্ত। ৬.৩ ওভারে ২৭ রানে ৩ উইকেট হারানোর পর শুরু হয় তুমুল বৃষ্টি।

​দীর্ঘ বিরতির পর যখন খেলা শুরু হয়, তখন বাংলাদেশের সামনে নতুন লক্ষ্য দাঁড়ায় ৩২ ওভারে ২৪৩ রান। অর্থাৎ বাকি ২৫.৩ ওভারে প্রয়োজন ছিল ২১৬ রান। প্রায় টি-টোয়েন্টি মেজাজে খেলতে নেমে লিটন দাস ও তাওহীদ হৃদয় ৫৮ রানের জুটি গড়ে প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। লিটন ৩৩ বলে ৪১ এবং হৃদয় ৩৮ বলে ২৮ রান করলেও মিডল অর্ডারের ব্যর্থতায় তাসের ঘরের মতো ভেঙে পড়ে বাংলাদেশের ইনিংস। ১১৪ রানেই অলআউট হয়ে যায় মেহেদী হাসান মিরাজের দল। পাকিস্তানের পক্ষে হারিস রউফ ও মাআজ সাদাকাত ৩টি করে উইকেট নেন।

​এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে মাআজ সাদাকাতের ৭৫ এবং সালমান আলী আগার ৬৪ রানে ভর করে ২৭৪ রান সংগ্রহ করেছিল পাকিস্তান। বাংলাদেশের পক্ষে রিশাদ হোসেন ৩টি ও মেহেদী মিরাজ ২ উইকেট নেন। আগামীকাল রোববার (১৫ মার্চ) একই মাঠে সিরিজের অঘোষিত ফাইনালে মুখোমুখি হবে দুই দল।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা