• সোমবার, ২৯ জুন ২০২৬, ০২:২৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
দেশের অর্থনীতিকে তিন ধাপে সাজাতে চায় সরকার: প্রধানমন্ত্রী একুশে পদকপ্রাপ্ত বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই শেরপুরে ৮ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার শেরপুর পূজা উদযাপন পরিষদের নতুন আহ্বায়ক কমিটি গঠন: শ্যাম আহ্বায়ক, কৃষ্ণ যুগ্ম আহ্বায়ক কুড়িগ্রামে আটক করা ২ বস্তা ভারতীয় কিটক্যাট চকলেট ছিনিয়ে নেওয়ার অভিযোগ বিএনপি কর্মীর বিরুদ্ধে শিবগঞ্জে যুব উন্নয়ন ক্লাবের ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত শিবগঞ্জে পবিত্র আশুরা উপলক্ষে শোক মিছিল ও মাতম ঠাকুরগাঁওয়ে কমিউনিটি সেন্টারের পাশে যুবকের মরদেহ উদ্ধার। কুড়িগ্রামে শিক্ষকদের সঙ্গে এমপি ড. আতিক মুজাহিদ এর মতবিনিময় সভা কুড়িগ্রাম জেলা উন্মুক্ত দাবা চ্যাম্পিয়নশিপ-২০২৬-এর উদ্বোধন অনুষ্ঠিত

দুপচাঁচিয়ায় গভীর রাতে ট্রান্সফরমারের কয়েল চুরি সেচ নিয়ে দুশ্চিন্তায় কৃষকরা

গোলাম মুক্তাদির সবুজ / ১২৭ Time View
Update : রবিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬

137

দুপচাঁচিয়া উপজেলার বেলহট্রি এলাকায় গভীর রাতে তিনটি বৈদ্যুতিক ট্রান্সফরমার থেকে তামার কয়েল তার চুরির ঘটনা ঘটেছে। ১৪ ফেব্রুয়ারি শনিবার দিবাগত রাতে বেলহট্রি এলাকার শাহাদত আলীর গভীর নলকূপে এ চুরি সংঘটিত হয়। একের পর এক নলকূপের ট্রান্সফরমার চুরির ঘটনায় চলতি সেচ মৌসুমে জমিতে পানি সরবরাহ নিয়ে উদ্বেগ-আতঙ্কে রয়েছেন কৃষকরা।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতের কোনো এক সময়ে দুর্বৃত্তরা গভীর নলকূপের বিদ্যুতের খুঁটিতে স্থাপিত তিনটি ট্রান্সফরমারের বক্স ভেঙে ভেতরে থাকা মূল্যবান তামার কয়েল তার খুলে নিয়ে যায়। চোরচক্র কৌশলে ট্রান্সফরমারের ভেতরের অংশ বের করে একটি খালি বক্স খুঁটিতে এবং দুটি মাটিতে ফেলে রেখে যায়। ভোরে কৃষকরা জমিতে সেচ দেওয়ার উদ্দেশ্যে গেলে ট্রান্সফরমারের ক্ষতিগ্রস্ত অবস্থা দেখতে পান। এ সময় তাদের চিৎকারে গভীর নলকূপের শেয়ার হোল্ডার মহিদুল ও শাহাদত সহ স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে যান।
স্থানীয় কৃষক আলিম প্রামাণিক জানান, সাম্প্রতিক সময়ে এলাকায় ট্রান্সফরমার ও বিদ্যুৎ সরঞ্জাম চুরির ঘটনা বেড়ে গেছে। এতে সেচ মৌসুমে জমিতে পানি সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। তিনি দ্রুত চোরদের গ্রেপ্তার ও ক্ষতিগ্রস্ত ট্রান্সফরমার দ্রুত প্রতিস্থাপনের দাবি জানান।
এলাকাবাসীর দাবি, চোরচক্রকে দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার পাশাপাশি গ্রামীণ বিদ্যুৎ স্থাপনাগুলোতে স্থায়ী নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হোক, যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা আর না ঘটে।
দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ আফজাল হোসেন বলেন, অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা