• সোমবার, ২৯ জুন ২০২৬, ০২:২৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
দেশের অর্থনীতিকে তিন ধাপে সাজাতে চায় সরকার: প্রধানমন্ত্রী একুশে পদকপ্রাপ্ত বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই শেরপুরে ৮ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার শেরপুর পূজা উদযাপন পরিষদের নতুন আহ্বায়ক কমিটি গঠন: শ্যাম আহ্বায়ক, কৃষ্ণ যুগ্ম আহ্বায়ক কুড়িগ্রামে আটক করা ২ বস্তা ভারতীয় কিটক্যাট চকলেট ছিনিয়ে নেওয়ার অভিযোগ বিএনপি কর্মীর বিরুদ্ধে শিবগঞ্জে যুব উন্নয়ন ক্লাবের ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত শিবগঞ্জে পবিত্র আশুরা উপলক্ষে শোক মিছিল ও মাতম ঠাকুরগাঁওয়ে কমিউনিটি সেন্টারের পাশে যুবকের মরদেহ উদ্ধার। কুড়িগ্রামে শিক্ষকদের সঙ্গে এমপি ড. আতিক মুজাহিদ এর মতবিনিময় সভা কুড়িগ্রাম জেলা উন্মুক্ত দাবা চ্যাম্পিয়নশিপ-২০২৬-এর উদ্বোধন অনুষ্ঠিত

দেশের অর্থনীতিকে তিন ধাপে সাজাতে চায় সরকার: প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক / ২২ Time View
Update : সোমবার, ২৯ জুন, ২০২৬

32

বর্তমান সরকার দেশের অর্থনীতিকে পুনরুদ্ধার, উত্তরণ ও পুনর্গঠনের তিনটি ধাপ অনুসরণ করে এগিয়ে নিতে চায় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, বিনিয়োগ, উৎপাদন ও কর্মসংস্থান বৃদ্ধির মাধ্যমে দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী ও টেকসই ভিত্তির ওপর দাঁড় করানোই সরকারের মূল লক্ষ্য।

সোমবার (২৯ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

তিনি জানান, দেশের সম্পদের সীমাবদ্ধতা বিবেচনায় নিয়ে সরকার দীর্ঘমেয়াদি বিনিয়োগ পরিকল্পনা গ্রহণ করেছে। এ লক্ষ্যে উন্নয়ন বাজেট ৫০ হাজার কোটি টাকা বৃদ্ধি করা হয়েছে। জনগণের অর্থ জনগণের কল্যাণে ব্যয় করাই সরকারের অঙ্গীকার বলেও উল্লেখ করেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, সরকার অর্থনীতিকে তিনটি ধাপে এগিয়ে নিতে চায়—পুনরুদ্ধার, উত্তরণ ও পুনর্গঠন। ঋণনির্ভর অর্থনীতির পরিবর্তে উৎপাদনভিত্তিক বিনিয়োগকে গুরুত্ব দেওয়া হবে, যাতে তরুণরা নিজেরাই কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারেন।

তিনি ২০২৬-২৭ অর্থবছরের বাজেটের নাম দেন ‘জীবন বান্ধব বাজেট’। তাঁর ভাষায়, এই বাজেট এমনভাবে প্রণয়ন করা হয়েছে যাতে সমাজের সব শ্রেণি-পেশার মানুষ কিছুটা হলেও স্বস্তি পান এবং দেশের অর্থনীতি গতিশীল হয়।

প্রধানমন্ত্রী বলেন, সংসদের যাত্রা শুরুর পর বিভিন্ন রাজনৈতিক মত ও অবস্থানের মধ্যে আলোচনা, মতবিনিময় এবং গণতান্ত্রিক চর্চার মাধ্যমে অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে ঐকমত্য তৈরি হয়েছে। মতভেদ থাকলেও দেশের স্বার্থে সবাই একসঙ্গে কাজ করার পরিবেশ সৃষ্টি হয়েছে বলে তিনি মন্তব্য করেন।

তিনি আরও বলেন, গত ৫ আগস্টের ঘটনার পর দেশের রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক, শিক্ষা ও স্বাস্থ্য খাতসহ সার্বিক পরিস্থিতি অত্যন্ত সংকটপূর্ণ ছিল। সেই অবস্থা থেকে ধাপে ধাপে দেশকে গণতান্ত্রিক ধারায় ফিরিয়ে আনতে সরকার সফল হয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সংসদে সরকারি দল, বিরোধী দল ও স্বতন্ত্র সদস্যরা দেশের মানুষের স্বার্থে সভ্য ও গণতান্ত্রিক পরিবেশে আলোচনা করছেন। এজন্য তিনি সংসদের সব সদস্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি বলেন, অতীতের বিতর্কে না গিয়ে সরকার ভবিষ্যৎমুখী পরিকল্পনার ওপর গুরুত্ব দিচ্ছে। বাস্তবতা বিবেচনায় নিয়েই এমন একটি বাজেট প্রণয়ন করা হয়েছে, যা দেশের অর্থনীতিকে এগিয়ে নিতে সহায়ক হবে।

প্রধানমন্ত্রী জানান, নিত্যপ্রয়োজনীয় ৬১টি পণ্যের ওপর শুল্ক প্রত্যাহারের সিদ্ধান্তের ফলে বাজেট ঘোষণার আগে বা পরে বাজারে অস্বাভাবিক মূল্যবৃদ্ধি দেখা যায়নি। এতে সাধারণ মানুষ, বিশেষ করে নারীরা ইতিবাচকভাবে উপকৃত হয়েছেন।

তিনি বলেন, সরকারের লক্ষ্য জনগণকে স্বস্তি দেওয়া এবং তাদের জীবনযাত্রার ব্যয় সহনীয় রাখা। সব সমস্যার তাৎক্ষণিক সমাধান সম্ভব না হলেও সর্বোচ্চ আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে এমন একটি বাজেট উপস্থাপন করা হয়েছে, যা দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা