• শনিবার, ২৭ জুন ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
কুড়িগ্রামে আটক করা ২ বস্তা ভারতীয় কিটক্যাট চকলেট ছিনিয়ে নেওয়ার অভিযোগ বিএনপি কর্মীর বিরুদ্ধে শিবগঞ্জে যুব উন্নয়ন ক্লাবের ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত শিবগঞ্জে পবিত্র আশুরা উপলক্ষে শোক মিছিল ও মাতম ঠাকুরগাঁওয়ে কমিউনিটি সেন্টারের পাশে যুবকের মরদেহ উদ্ধার। কুড়িগ্রামে শিক্ষকদের সঙ্গে এমপি ড. আতিক মুজাহিদ এর মতবিনিময় সভা কুড়িগ্রাম জেলা উন্মুক্ত দাবা চ্যাম্পিয়নশিপ-২০২৬-এর উদ্বোধন অনুষ্ঠিত “যমুনায় বিলীন শতবর্ষী বিদ্যালয়, বাঁধের টিনের চালায় চলছে পাঠদান” বগুড়ার শেরপুরে ‘তৌহিদী জনতা’র কালিমার পতাকা মিছিল শুক্রবার পবিত্র জুম্মা ও আশুরা দিন শেরপুরে তিন শতাংশ জমি নিয়ে বিরোধ, উভয় পক্ষের অভিযোগ

শিবগঞ্জে যুব উন্নয়ন ক্লাবের ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি / ২৫ Time View
Update : শুক্রবার, ২৬ জুন, ২০২৬

29

বগুড়ার শিবগঞ্জ উপজেলার বেড়াবালা (গরীবপুর) যুব উন্নয়ন ক্লাবের উদ্যোগে ফুটবল ফাইনাল টুর্নামেন্ট-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৬ জুন) বিকেলে উপজেলার বেড়াবালা (গরীবপুর) এলাকার আলহাজ নুরুল ইসলাম ঈদগাহ মাঠসংলগ্ন মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় বিবাহিত একাদশ ও অবিবাহিত একাদশ অংশ নেয়। স্থানীয় ক্রীড়াপ্রেমীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে খেলা সম্পন্ন হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যবসায়ী মোতাছিন প্রাং। সহ-সভাপতি ছিলেন আলহাজ আব্দুর রশিদ মন্ডল।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা যুবদলের সভাপতি ও পৌরসভা মেয়র পদপ্রার্থী খালিদ হাসান আরমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি রায়হানুল হক রনি, পৌর যুবদলের সভাপতি আবু শাহিন, সাধারণ সম্পাদক মাহাদী হাসান তমাল, সাংগঠনিক সম্পাদক ও কাউন্সিলর পদপ্রার্থী আতিকুর রহমান সুজন,পৌর ছাত্রদলের সভাপতি শাহিনুর ইসলাম আল আমিন।

এছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পল্লী প্রাণিচিকিৎসক জনি মন্ডল, সমাজসেবক মাফি।

অনুষ্ঠান পরিচালনা করেন মহাস্থান মাহীসওয়ার ডিগ্রি কলেজের প্রভাষক শাহ আলম। সঞ্চালনায় ছিলেন সমাজসেবক ইমরান হাসমি।

প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ ফাইনালে বিবাহিত একাদশ ৪-১ গোলের ব্যবধানে অবিবাহিত একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

আয়োজকরা জানান, এলাকার যুবসমাজকে খেলাধুলার মাধ্যমে সুস্থ, মাদকমুক্ত ও সামাজিকভাবে সম্প্রীতিপূর্ণ পরিবেশে সম্পৃক্ত রাখার লক্ষ্যে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। খেলা শেষে প্রধান অতিথিসহ উপস্থিত অতিথিরা বিজয়ী ও রানারআপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা