সুন্দরগঞ্জে গভীর রাতে পরকীয়ার অভিযোগ ঘিরে চাঞ্চল্যকর ঘটনা
পলাশবাড়ী(গাইবান্ধা) প্রতিনিধি
/ ২২
Time View
Update :
মঙ্গলবার, ৫ মে, ২০২৬
Share
সুন্দরগঞ্জে গভীর রাতে পরকীয়ার অভিযোগ ঘিরে চাঞ্চল্যকর ঘটনা
গাইবান্ধার সুন্দরগঞ্জে গভীর রাতে পরকীয়ার অভিযোগ ঘিরে চাঞ্চল্যকর ঘটনা। প্রবাসী দুই ভাইয়ের স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে মারুফ ও আলমগীর নামে দুই যুবককে আটক করে স্থানীয়রা। পরে খাটের নিচ ও ওয়ারড্রোবের ভেতর থেকে তাদের উদ্ধার করা হয় বলে দাবি গ্রামবাসীর। সোমবার রাত প্রায় ১১টার দিকে পশ্চিম রামজীবন গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, সন্দেহজনক চলাফেরা দেখে কয়েকজন গ্রামবাসী বাড়িটিতে খোঁজাখুঁজি শুরু করেন। পরে ঘরের ভেতর লুকিয়ে থাকা অবস্থায় দুই যুবককে বের করে আনা হয়। ঘটনার পর উত্তেজিত জনতা চারজনকে বেঁধে রাখে এবং জুতার মালা পরিয়ে অপদস্থ করার অভিযোগ ওঠে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে। ঘটনাটি নিয়ে এলাকায়...
28
গাইবান্ধার সুন্দরগঞ্জে গভীর রাতে পরকীয়ার অভিযোগ ঘিরে চাঞ্চল্যকর ঘটনা। প্রবাসী দুই ভাইয়ের স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে মারুফ ও আলমগীর নামে দুই যুবককে আটক করে স্থানীয়রা। পরে খাটের নিচ ও ওয়ারড্রোবের ভেতর থেকে তাদের উদ্ধার করা হয় বলে দাবি গ্রামবাসীর।
সোমবার রাত প্রায় ১১টার দিকে পশ্চিম রামজীবন গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, সন্দেহজনক চলাফেরা দেখে কয়েকজন গ্রামবাসী বাড়িটিতে খোঁজাখুঁজি শুরু করেন। পরে ঘরের ভেতর লুকিয়ে থাকা অবস্থায় দুই যুবককে বের করে আনা হয়।
ঘটনার পর উত্তেজিত জনতা চারজনকে বেঁধে রাখে এবং জুতার মালা পরিয়ে অপদস্থ করার অভিযোগ ওঠে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে। ঘটনাটি নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।