• বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
সলঙ্গা ইউনিয়নে ভিজিএফ’র ১০ কেজি চাল বিতরণ শেরপুরে অসহায় কিশোরী জান্নাতির থানায় ঠাঁই না দেওয়ার অভিযোগ বগুড়ার শেরপুরে ক্ষুদ্র নৃগোষ্ঠীর পরিবারের মাঝে ছাগল ও উপকরণ বিতরণ জে.এফ.এ ইয়ুথ ডেভেলপমেন্ট প্রোগ্রাম ফুটবল টুর্নামেন্টে ফাইনালে গাইবান্ধা জেলা দল কুড়িগ্রামে জলাবদ্ধতায় বন্দী ২ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী গাইবান্ধায় ৪শ পিচ ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী ডিবি পুলিশের হাতে গ্রেফতার হরিপুরে জিংক ব্রি ধান-১০২ শীর্ষক কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত শিবগঞ্জে কোরবানির পশুর চামড়া সংরক্ষণ বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত শেরপুরে শ্যালো মেশিনের ট্রান্সফরমার চুরি, নাইটগার্ডকে বেঁধে রেখে সংঘবদ্ধ চক্রের তাণ্ডব ‎ট্রান্সফরমার চুরি করতে গিয়ে গণপিটুনিতে নিহতের ঘটনায় হত্যা মামলা

হরিপুরে ভুট্টার বাম্পার ফলন, দাম কমে দুশ্চিন্তায় কৃষক

হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি / ২১ Time View
Update : সোমবার, ১৮ মে, ২০২৬

24

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় এ বছর ভুট্টার বাম্পার ফলন হয়েছে। মাঠজুড়ে ভালো ফলনে খুশি ছিলেন কৃষকরা। তবে টানা খারাপ আবহাওয়া ও বাজারে দাম কমে যাওয়ায় এখন দুশ্চিন্তায় পড়েছেন তারা।
বর্তমানে হরিপুরের বিভিন্ন এলাকায় প্রতি বস্তা ভুট্টা বিক্রি হচ্ছে ১৫০০ থেকে ১৫৫০ টাকায়। অথচ কিছুদিন আগেও একই ভুট্টা ১৭০০ থেকে ১৭৫০ টাকায় বিক্রি হয়েছিল। হঠাৎ দাম কমে যাওয়ায় কৃষকরা আশানুরূপ লাভ পাচ্ছেন না বলে জানান।
ব্যবসায়ীর অভিযোগ, বৃষ্টি ও আর্দ্র আবহাওয়ার কারণে ভুট্টা ঠিকভাবে শুকানো যাচ্ছে না। এতে সংরক্ষণেও সমস্যা হচ্ছে। বাধ্য হয়ে অনেকেই কম দামে ভুট্টা বিক্রি করছেন।
স্থানীয় কৃষকরা জানান, উৎপাদন খরচ বেড়ে যাওয়ার পরও বাজারে দাম কম থাকায় লাভের পরিবর্তে ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। তারা সরকারি সহায়তা ও বাজার স্থিতিশীল রাখার দাবি জানিয়েছেন।
উপজেলার বিভিন্ন এলাকায় এখন উঠানে ও খোলা জায়গায় ভুট্টা শুকাতে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। বাম্পার ফলনের পরও ন্যায্যমূল্য না পাওয়ায় কৃষকদের মাঝে হতাশা বিরাজ করছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা