• বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন

রাজবাড়ী জেলা শহরে গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে ছাত্রশিবিরের ক্যাম্পেইন

উজ্জ্বল চক্রবত্তী, রাজবাড়ী প্রতিনিধি / ৫১ Time View
Update : বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬

55

রাজবাড়ী জেলা শহরে গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে ক্যাম্পেইন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। বুধবার (৪ ফেব্রুয়ারি ২০২৬) বিকাল সাড়ে ৩টায় এ ক্যাম্পেইনের আয়োজন করা হয়।

ক্যাম্পেইনে নেতৃত্ব দেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রাজবাড়ী জেলা সভাপতি আবু তাহের। এ সময় সংগঠনের জেলা ও কলেজ শাখার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ক্যাম্পেইন চলাকালে শিক্ষার্থীদের মাঝে গণভোটের গুরুত্ব তুলে ধরে লিফলেট বিতরণ ও মতবিনিময় করা হয়। এ সময় বক্তারা বলেন, গণভোটের মাধ্যমে জনগণের মতামতের প্রতিফলন ঘটে এবং দেশের ভবিষ্যৎ নির্ধারণে এটি একটি গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়া। গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেশের স্থিতিশীলতা, ন্যায়বিচার ও সুশাসনের পথে এগিয়ে যাওয়ার সুযোগ সৃষ্টি করবে বলেও তারা উল্লেখ করেন।

নেতাকর্মীরা শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, সচেতন নাগরিক হিসেবে গণভোটে অংশগ্রহণ করা প্রত্যেকের দায়িত্ব। তারা গণভোটে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে ‘হ্যাঁ’ ভোট প্রদানের মাধ্যমে নিজেদের মত প্রকাশ করার আহ্বান জানান।

এ সময় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রাজবাড়ী কলেজ শাখার সভাপতি মো. গোলাম মোস্তফা ও সেক্রেটারি আবু সাইদ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা