• বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
‎শেরপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন বিএনপি নেতা বাবলু রেলওয়ে প্রকল্পে জমি অধিগ্রহণ: ন্যায্যমূল্যের দাবিতে শেরপুরে মানববন্ধন কুড়িগ্রামে শতভাগ স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণের লক্ষ্যে ১৮৯টি পরিবারের মাঝে স্যানিটারী ল্যাট্রিন বিতরণ বাজারের প্রাণকেন্দ্রেই অগ্রণী ব্যাংক রাখার দাবীতে সলঙ্গায় মানববন্ধন ইসলামী ব্যাংকের চেয়ারম্যান অপসারণের দাবিতে দুপচাঁচিয়ায় কলম বিরতি জয়পুরহাট বাসীর জন্য রানা প্রধান ১ হাজার কোটি টাকার উন্নয়ন মেগা প্রকল্প উপহার দিচ্ছেন সরকার জিরো টলারেন্স ঘোষণা করার পরেও মাদক- সেবিদের আড্ডা ইউনিয়ন পরিষদে রাতের আঁধারে সড়ক নির্মাণকাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ কুড়িগ্রামে ল্যাম্পি স্কিন ডিজিজ বিষয়ে সচেতনতা বৃদ্ধি ও ভ্যাকসিন কার্যক্রম অনুষ্ঠিত সড়কবাতি দেখতে ফ্রান্সে যাত্রা’র খবর আংশিক ও বিভ্রান্তিকর : রাসিক

গণভোটে ‘হ্যাঁ’র পক্ষে ভোট চাইলেন মির্জা ফখরুল

অনলাইন ডেস্ক / ১০৬ Time View
Update : রবিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬

112

রাষ্ট্র সংস্কারের জন্য গণভোটের পক্ষে সকলকে ‘হ্যাঁ’ ভোট দিতে আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার (৮ ফেব্রুয়ারি) সকালে জগন্নাথপুর ইউনিয়নের গলিম বাবুরহাটে নির্বাচনী পথসভায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, আমাদের দেশে এক ব্যক্তির শাসন নষ্ট হোক। বিগত সরকারের মতো ফ্যাসিস্ট না হোক। জবাবদিহিতা থাকুক। দেশে এসবের সংস্কার না হলে তাহলে আবার আমরা পিছনে পড়ে যাবো। সেজন্য আমরা সবাই গণভোটে হ্যাঁ সিল মারবো।

তিনি আরও বলেন, এ দেশে সংখ্যালঘু বলতে কেউ নেই। হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিস্টান সবাই বাংলাদেশি। বিএনপি অতীতেও যেমন সবার পাশে ছিল; আগামীতেও থাকবে।

এছাড়াও ক্ষমতায় গেলে কৃষি, শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানে বিশেষ গুরুত্ব দেওয়ার কথাও বলেন বিএনপি মহাসচিব। সমৃদ্ধ দেশ গড়তে সবাইকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা