• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় তারেক রহমান কুড়িগ্রামে মেয়েদের প্রীতি হ্যান্ডবল ম্যাচ অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় ডিএস কেজি মাদ্রাসায় বার্ষিক সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত কৃষক কার্ডের মাধ্যমে নতুন অগ্রযাত্রার সূচনা: ড. তিতুমীর সিরাজগঞ্জে “খেলাঘর” শিশুদের প্রাণবন্ত উৎসবে নববর্ষ উদযাপন কুইজ, কবিতা ও চিত্রাঙ্কণে মাতলো সৈয়দপুর; পহেলা বৈশাখে ‘সততসঞ্চারী’র অনুষ্ঠান দুপচাঁচিয়ায় সাকসেসফুল স্টুডেন্টস এসোসিয়েশনের মেধা বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ বাংলা নববর্ষ উপলক্ষে দুপচাঁচিয়ায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও লোকজ মেলা উল্লাপাড়ায় বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন কিশোরগঞ্জে গ্ৰামীন সাঁজে জাঁকজমক পূর্ণ বৈশাখী শোভাযাত্রা

পলাশবাড়ীতে নির্বাচনী গণসংযোগে শিবিরের নেতাকর্মীদের উপর ছাত্রদল কর্মীর নৃশংস হামলা

শাহ মো মুশফিকুর রহমান / ৬৬ Time View
Update : শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬

74

 

পলাশবাড়ীতে নির্বাচনী গণসংযোগে শিবিরের বেশ কয়েকজন নেতা-কর্মীর উপর হামলা চালিয়েছে ছাত্রদলের নেতা-কর্মীরা। আজ বৃহস্পতিবার বিকেলে এই হামলাের ঘটনাটি ঘটে।
জানা যায়, আজ বৃহস্পতিবার বিকেলে পলাশবাড়ী উপজেলার আমলাগাছী নামক এলাকায় জেলা শিবিরের সাবেক সেক্রটারী শাওন সরকারসহ বেশ কয়েকজন শিবিরকর্মী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে দাড়িপাল্লার পক্ষে গনসংযোগ করছিলেন।

গণসংযোগ চলাকালে ছাত্রদল কর্মী লিটন ৮ থেকে ১০ জন নেতাকর্মীসহ ধারালো অস্ত্র সহযোগে শিবিরকর্মীদের উপর অতর্কিত হামলা চালান। এই হমলায় শিবির কর্মী নিশাত ও লিওন গুরুতর জখম হন। এই ঘটনায় সিফাত, শাহরিয়ার ও ইমন নামে আরো তিনজন কর্মী আহত হন।
আহত অবস্থায় তাদেরকে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে লিটন নামের ঐ ছাত্রদল কর্মী চঞ্চল ও সিয়াম নামের দুজনকে সাথে নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন শিবিরকর্মীদের উপর আক্রমণ করতে উদ্ব্যত হলে আশেপাশের লোকজন তাদেরকে আটক করে।
এই সময় তাদের হাতে একটি ধারালো ছুরি ও পিস্তল ছিলো বলে জানিয়েছেন বেশ কয়েকজন প্রত্যক্ষ্যদর্শী। তবে ধারালো ছুরিটি পুলিশ উদ্ধার করতে সক্ষম হলেও পিস্তলটি উদ্ধার করতে সক্ষম হয়নি। কিছুক্ষণ পর ঘটনাস্থলে পুলিশ এসে তাদেরকে উদ্ধার করে। তবে তাদের হাতে পিস্তলটি উদ্ধার করতে সক্ষম হয়নি পুলিশ।
এই ঘটনায় সর্বশেষ তথ্য অনুযায়ী মামলা দায়েরের প্রস্তুতি চলছিলো বলে থানা পুলিশ সূত্রে জানা গেছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা