• সোমবার, ০১ জুন ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
তোফায়েল আহমেদ মারা গেছেন কীভাবে এলো ফিফা বিশ্বকাপ? এইচএসসি পরীক্ষার আগে কেন্দ্রগুলোকে জরুরি নিৰ্দেশনা দিল ঢাকা শিক্ষা বোর্ড সরকারি অফিসে সময়মতো উপস্থিতি নিয়ে প্রশ্ন, সৈয়দপুরে ৩০ মিনিট থেকে ৩ ঘণ্টা দেরিতে কর্মকর্তা কুড়িগ্রামে নানা আয়োজনে বিশ্ব দুগ্ধ দিবস পালিত শেরপুরে ক্লাব ৯২-এর ঈদ আড্ডা ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত পবিত্র ঈদুল আযহা উপলক্ষে জয়পুরহাট চ্যাম্পিয়ন ট্রফি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন এস বি সাইবার নেটওয়ার্কের আয়োজনে শেরপুরে প্রবীণদের প্রীতি ফুটবল টুর্নামেন্ট কুড়িগ্রামে একটি গ্রামের কারো ভাগ্যে জোটেনি এক টুকরো কোরবানির মাংস, নদীভাঙন আতঙ্কে দিন পার কুড়িগ্রামে সহস্রাধিক অসহায় মানুষ পেল HASENE-এর কোরবানির মাংস

কুড়িগ্রামে মেয়েদের প্রীতি হ্যান্ডবল ম্যাচ অনুষ্ঠিত

কুড়িগ্রাম প্রতিনিধি / ৭৪ Time View
Update : বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬

85

কুড়িগ্রামে মেয়েদের প্রীতি হ্যান্ডবল ম্যাচ অনুষ্ঠিত

কুড়িগ্রামে জলবায়ু সচেতনতা বাড়াতে সামাজিক ক্রীড়া অনুষ্ঠানের অংশ হিসেবে মেয়েদের প্রীতি হ্যান্ডবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৫ এপ্রিল) বিকেলে কুড়িগ্রাম সদর উপজেলার বেলগাছা ইউনিয়নের যতিনেরহাট আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।

এনজিও সংগঠন সলিডারিটির উদ্যোগে স্প্রিরিট প্রকল্পের আওতায় এ সামাজিক ক্রীড়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।

খেলায় হলুদ ও নীল জার্সি পরিহিত দুটি দল অংশ নেয়। খেলায় ২-২ গোল সমতায় ম্যাচ সমাপ্ত হয়। পরে খেলা শেষে উভয় দলের মাঝে যৌথভাবে বিজয়ীর পুরস্কার তুলে দেয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা গোলাম মোস্তফা, যতিনেরহাট আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা খুরশিদ জাহান, বেলগাছা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান খোরশেদ আলম, সমন্বয়কারী স্প্রিরিট প্রকল্প ও সদর উপজেলা ফিল্ড অফিসার মাহফুজা আক্তার বানু, বেলগাছা ইউনিয়ন কমিউনিটি ফেসিলিটেটর সত্যবান চন্দ্র সরকার ও নীলুফার ইয়াসমিন প্রমুখ।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা