• রবিবার, ২৮ জুন ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
কুড়িগ্রামে আটক করা ২ বস্তা ভারতীয় কিটক্যাট চকলেট ছিনিয়ে নেওয়ার অভিযোগ বিএনপি কর্মীর বিরুদ্ধে শিবগঞ্জে যুব উন্নয়ন ক্লাবের ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত শিবগঞ্জে পবিত্র আশুরা উপলক্ষে শোক মিছিল ও মাতম ঠাকুরগাঁওয়ে কমিউনিটি সেন্টারের পাশে যুবকের মরদেহ উদ্ধার। কুড়িগ্রামে শিক্ষকদের সঙ্গে এমপি ড. আতিক মুজাহিদ এর মতবিনিময় সভা কুড়িগ্রাম জেলা উন্মুক্ত দাবা চ্যাম্পিয়নশিপ-২০২৬-এর উদ্বোধন অনুষ্ঠিত “যমুনায় বিলীন শতবর্ষী বিদ্যালয়, বাঁধের টিনের চালায় চলছে পাঠদান” বগুড়ার শেরপুরে ‘তৌহিদী জনতা’র কালিমার পতাকা মিছিল শুক্রবার পবিত্র জুম্মা ও আশুরা দিন শেরপুরে তিন শতাংশ জমি নিয়ে বিরোধ, উভয় পক্ষের অভিযোগ

বিএনপি,সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সাথে মত বিনিময় সভা

সামসুজ্জামান সুমন কিশোরগঞ্জ(নীলফামারী)প্রতিনিধি / ১০০ Time View
Update : বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫

59

 

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা সদর ইউনিয়নে ৩ নং ওয়ার্ডের বিএনপি,সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধায় মাঝাপাড়া গ্রামে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফা কর্মসূচির প্রচারে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুর রউফ (বেহারী) এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ও নীলফামারী-৪ আসনে মনোনয়ন প্রত্যাশী আব্দুল্লাহ আল মামুন।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক একেএম তাজুল ইসলাম ডালিম, সাংগঠনিক সম্পাদক ইবনে সাঈদ সুজন, উপজেলা যুবদলের সভাপতি মাহমুদুল হক টিপু, কৃষক দলের সভাপতি তৌহিদুর রহমান তৌহিদ,সাধারণ সম্পাদক মোরশেদুল ইসলাম মোর্শেদসহ আরও অনেকে।

মতবিনিময় সভায় আব্দুল্লাহ আল মামুন ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট চেয়ে তিনি জনসাধারণের দোয়া ও সহযোগিতা কামনা করেন। তিনি আরও বলেন, “রাষ্ট্র-সংস্কারের ৩১ দফা শুধুমাত্র বিএনপির একটি নির্বাচনী ইশতেহার নয়, এটি একটি বৈপ্লবিক রূপরেখা। এই কর্মসূচি বাংলাদেশের জনগণের মুক্তির সনদ এবং গণতন্ত্র পুনরুদ্ধারের অঙ্গীকার বহন করছে।”
রাষ্ট্র-সংস্কারের ৩১ দফা কর্মসূচির মাধ্যমে দেশের রাজনৈতিক ও প্রশাসনিক কাঠামোয় দীর্ঘমেয়াদি সংস্কার আসতে পারে, যা জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় সহায়ক হবে।
৩১ দফা কর্মসূচির মূল লক্ষ্য হিসেবে বিএনপি যে বিষয়গুলো তুলে ধরছে তার মধ্যে রয়েছে— নির্বাচন ব্যবস্থা পুনর্বিন্যাস করে নিরপেক্ষতা নিশ্চিত করা,প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখা,স্বাধীন ও কার্যকর বিচার বিভাগ প্রতিষ্ঠা,দুর্নীতি দমন কমিশনকে প্রকৃত অর্থে স্বাধীন করা,কেন্দ্রীয় ব্যাংকসহ আর্থিক প্রতিষ্ঠানগুলোতে জবাবদিহি নিশ্চিত করা,স্থানীয় সরকারকে ক্ষমতায়ন,মানবাধিকার রক্ষা, মতপ্রকাশের স্বাধীনতা ও গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা এবং গ্রামীণ অর্থনীতি ও কৃষিকে অগ্রাধিকার দেওয়া। এর আগে সভার সভাপতি প্রধান অতিথিকে ধানের শীষের প্রার্থী হিসেবে দেখতে চান এবং মাঠ পর্যায়ে থেকে আওয়াজ তোলার জন‍্য সবাইকে আহ্বান করেন।

বিএনপির সাধারণ সম্পাদক একেএম তাজুল ইসলাম ডালিম বক্তব্যে বলেন,“আজ বাংলাদেশের জনগণ একটি কঠিন সময় অতিক্রম করছে। গণতন্ত্রকে এখানে বন্দি করা হয়েছে, মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে ৩১ দফা কর্মসূচি ঘোষণা করেছে, সেটি বাস্তবায়ন হলে জনগণ প্রকৃত স্বাধীনতা ফিরে পাবে।

বিএনপির সাংগঠনিক সম্পাদক ইবনে সাঈদ সুজন বলেন,তারেক রহমানের নেতৃত্বে ঘোষিত এই ৩১ দফা কর্মসূচি দেশের রাজনৈতিক ও প্রশাসনিক কাঠামো সংস্কার, নির্বাচন ব্যবস্থা পুনর্বিন্যাস, স্বাধীন বিচার বিভাগ এবং অর্থনৈতিক ন্যায়বিচারের নিশ্চয়তা বিধানে অগ্রণী ভূমিকা রাখবে। তাদের মতে, এটি কেবল একটি রাজনৈতিক দলীয় এজেন্ডা নয়, বরং একটি জাতীয় উন্নয়ন রূপরেখা, যা বাস্তবায়িত হলে দেশের রাজনৈতিক সংস্কৃতিতে আমূল পরিবর্তন আসবে।

ইউনিয়ন যুবদলের সভাপতি মাহুবার রহমান বাদশা সার্বিক সহযোগিতায় ও দুলাল হোসেন, দুলু, রাজ্জাক,তারেক,মেহেদী, মামুন,খালেক,জাহিদুল, মামুনুর এবং ৩নং ওয়ার্ডের বিএনপি,সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে সভাটি অনুষ্ঠিত হয়।
এতে সঞ্চালনা করেন ওমর ফারুক রিপন।

 


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা