• সোমবার, ০১ জুন ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
শেরপুরে ক্লাব ৯২-এর ঈদ আড্ডা ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত পবিত্র ঈদুল আযহা উপলক্ষে জয়পুরহাট চ্যাম্পিয়ন ট্রফি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন এস বি সাইবার নেটওয়ার্কের আয়োজনে শেরপুরে প্রবীণদের প্রীতি ফুটবল টুর্নামেন্ট কুড়িগ্রামে একটি গ্রামের কারো ভাগ্যে জোটেনি এক টুকরো কোরবানির মাংস, নদীভাঙন আতঙ্কে দিন পার কুড়িগ্রামে সহস্রাধিক অসহায় মানুষ পেল HASENE-এর কোরবানির মাংস সাতবারের সাবেক এমপি দবিরুল ইসলাম আর নেই দুপচাঁচিয়ায় কোরবানির পশুর চামড়ার বাজারে ধস, নামমাত্র দামে বিক্রি ‎বগুড়ার শেরপুরে তিন মোটরসাইকেলের সংঘর্ষে ২ শিক্ষার্থী নিহত, আহত ৪ পূর্বপুরুষের পেশা টিকিয়ে রাখতে যুদ্ধ কামার শিল্পীদের জয়পুরহাটে কোরবানী ঈদে মাংশ টাকার জন্য কাঠের খাইটা কদর বেশী

রায়গঞ্জে শিবিরের আয়োজনে ‘ এ + ‘ প্রাপ্তদের সংবর্ধনা।

মু. আসাদুল্লাহ খান, রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি / ১০১ Time View
Update : মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫

64

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রায়গঞ্জ উপজেলা শাখার উদ্যোগে ২০২৫ সালে এ প্লাস প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়।
মঙ্গলবার ১২ আগস্ট ২০২৫ সকাল ৯ টায় রায়গঞ্জ উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠান শুরু হয়।
সভাপতিত্ব করেন মোঃ মাছুদ রানা, সভাপতি, ছাত্রশিবির রায়গঞ্জ উপজেলা শাখা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডঃ মুহাম্মদ শায়খ আঃ সামাদ, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, বাংলাদেশ জামায়াতে ইসলামী। বিশেষ অতিথি ছিলেন মোঃ তরিকুল ইসলাম, কেন্দ্রীয় সহকারী প্রচার সম্পাদক, ছাত্রশিবির। মোঃ আব্দুল আজিজ, সভাপতি, ছাত্রশিবির সিরাজগঞ্জ জেলা শাখা। আরো ছিলেন জামায়াতে ইসলামীর উপজেলা আমীর, মোঃ আলী মর্তুজা, নায়েবে আমীর, মাওলানা আঃ কালাম বিশ্বাস, সাবেক মেয়র, মোঃ মোশাররফ হোসেন আকন্দ, ডাঃ মোঃ কামরুল ইসলাম, সভাপতি বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রায়গঞ্জ উপজেলা শাখা, ওমর ফারুক খান জুবায়ের, সাধারণ সম্পাদক, ইটভাটা মালিক সমিতি রায়গঞ্জ উপজেলা। হাফেজ মাওলানা আলী আজগর, অধ্যক্ষ, দারুল ইসলাম। উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্য প্রধান অতিথি বলেন শিবির হবে আগামী দিনের বাংলাদেশের নির্মাতা কারণ শিবির তৈরি করছে মেধাবী, সৎ নৈতিকতা সম্পন্ন দেশ প্রেমিক নাগরিক, যাদের হাতে এই দেশ থাকবে নিরাপদ সকল সংকটময় সময় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বিশেষ করে জুলাই আগস্ট অভূথানের তাদের অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য । কৃতি শিক্ষার্থীদের হাতে ফুল দিয়ে বরণ করে নেন উপজেলা শিবিরের দায়িত্বশীল গণ।
উৎফুল্ল শিক্ষার্থীরা জানান এধরনের উদ্যোগ তাদের জন্য একটি প্রেরণা।
প্রধান অতিথি ডঃ মাওঃ অধ্যাপক আঃ সামাদ সাহেব সকল কৃতি শিক্ষার্থীদের হাতে শিবিরের পক্ষ থেকে বই ,কলম,প্যাড চাবির রিং সম্বলিত উপহার ব্যাগ ও ক্রেস্ট তুলে দেন। সব শেষে কৃতি শিক্ষার্থীদের মিষ্টি খাওয়ানো হয়। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন যমুনা শিল্পী গোষ্ঠী। দেশে সুশিক্ষা বিস্তারে সংকল্প নিয়ে শেষ হয় অনুষ্ঠানটি।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা