• বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
বগুড়ায় শেরপুর দই ঘর নামক প্রতিষ্ঠানে যৌথ অভিযানে জরিমানা ৫০ হাজার টাকা ‎শেরপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন বিএনপি নেতা বাবলু রেলওয়ে প্রকল্পে জমি অধিগ্রহণ: ন্যায্যমূল্যের দাবিতে শেরপুরে মানববন্ধন কুড়িগ্রামে শতভাগ স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণের লক্ষ্যে ১৮৯টি পরিবারের মাঝে স্যানিটারী ল্যাট্রিন বিতরণ বাজারের প্রাণকেন্দ্রেই অগ্রণী ব্যাংক রাখার দাবীতে সলঙ্গায় মানববন্ধন ইসলামী ব্যাংকের চেয়ারম্যান অপসারণের দাবিতে দুপচাঁচিয়ায় কলম বিরতি জয়পুরহাট বাসীর জন্য রানা প্রধান ১ হাজার কোটি টাকার উন্নয়ন মেগা প্রকল্প উপহার দিচ্ছেন সরকার জিরো টলারেন্স ঘোষণা করার পরেও মাদক- সেবিদের আড্ডা ইউনিয়ন পরিষদে রাতের আঁধারে সড়ক নির্মাণকাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ কুড়িগ্রামে ল্যাম্পি স্কিন ডিজিজ বিষয়ে সচেতনতা বৃদ্ধি ও ভ্যাকসিন কার্যক্রম অনুষ্ঠিত

স্বাধীন মাহমুদের নেতৃত্বে শেরপুরে গোলাম মোহাম্মদ সিরাজের পক্ষে ধানের শীষের গণসংযোগ

শেরপুর বগুড়া প্রতিনিধি / ১১২ Time View
Update : বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬

117

বিএনপি মনোনীত প্রার্থী গোলাম মোহাম্মদ সিরাজকে বিজয়ী করতে বগুড়ার শেরপুর উপজেলায় ধানের শীষ প্রতীকের পক্ষে জোরালো গণসংযোগ ও প্রচারণা চালিয়েছেন শেরপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক স্বাধীন মাহমুদ।

বুধবার (২৮ জানুয়ারি) শেরপুর উপজেলার গাড়িদহ মডেল ইউনিয়নের বিভিন্ন গ্রাম ও ওয়ার্ডে ছাত্রদল, যুবদল ও বিএনপির তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি ঘরে ঘরে গিয়ে ভোট প্রার্থনা করেন। এ সময় স্থানীয় ভোটারদের সঙ্গে মতবিনিময় করে ধানের শীষে ভোট দিয়ে বিএনপির চেয়ারপারসন তারেক রহমানের হাতকে আরও শক্তিশালী করার আহ্বান জানান।

গণসংযোগকালে স্বাধীন মাহমুদ বলেন, “দেশ আজ এক চরম সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধারে ধানের শীষই একমাত্র ভরসা। গোলাম মোহাম্মদ সিরাজ একজন জনবান্ধব, সৎ ও পরীক্ষিত নেতা। তাকে বিজয়ী করতে ছাত্রদলসহ জাতীয়তাবাদী পরিবারের প্রতিটি কর্মী ঐক্যবদ্ধভাবে মাঠে রয়েছে।”

তিনি আরও বলেন, মানুষের অধিকার ও ন্যায্যতার পক্ষে ছাত্রদল সবসময় রাজপথে ছিল এবং আগামীতেও থাকবে। গণসংযোগ ও আন্দোলনের মধ্য দিয়েই জনগণের সমর্থন আদায় করে ধানের শীষকে বিজয়ের দ্বারপ্রান্তে নেওয়া হবে।

গণসংযোগে স্থানীয় সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও ইতিবাচক সাড়া লক্ষ্য করা গেছে বলে জানান নেতাকর্মীরা। এ সময় গাড়িদহ মডেল ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা