• বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
‎শেরপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন বিএনপি নেতা বাবলু রেলওয়ে প্রকল্পে জমি অধিগ্রহণ: ন্যায্যমূল্যের দাবিতে শেরপুরে মানববন্ধন কুড়িগ্রামে শতভাগ স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণের লক্ষ্যে ১৮৯টি পরিবারের মাঝে স্যানিটারী ল্যাট্রিন বিতরণ বাজারের প্রাণকেন্দ্রেই অগ্রণী ব্যাংক রাখার দাবীতে সলঙ্গায় মানববন্ধন ইসলামী ব্যাংকের চেয়ারম্যান অপসারণের দাবিতে দুপচাঁচিয়ায় কলম বিরতি জয়পুরহাট বাসীর জন্য রানা প্রধান ১ হাজার কোটি টাকার উন্নয়ন মেগা প্রকল্প উপহার দিচ্ছেন সরকার জিরো টলারেন্স ঘোষণা করার পরেও মাদক- সেবিদের আড্ডা ইউনিয়ন পরিষদে রাতের আঁধারে সড়ক নির্মাণকাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ কুড়িগ্রামে ল্যাম্পি স্কিন ডিজিজ বিষয়ে সচেতনতা বৃদ্ধি ও ভ্যাকসিন কার্যক্রম অনুষ্ঠিত সড়কবাতি দেখতে ফ্রান্সে যাত্রা’র খবর আংশিক ও বিভ্রান্তিকর : রাসিক

মধুপুরে এডভোকেট মোহাম্মদ আলীর নেতৃত্বে বিজয় মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত 

বাবুল রানা মধুপুর টাঙ্গাইল প্রতিনিধি / ১৩৪ Time View
Update : বুধবার, ৬ আগস্ট, ২০২৫

69

 

জুলাই- আগস্টের গনঅভ্যুত্থানে ছাত্র জনতার কঠোর আন্দোলন ও বুকের তাজা রক্তের বিনিময়ে গত ২৪ সালের ৫ আগস্ট আওয়ামী ফ্যাসিবাদের পতন ঘটিয়ে দেশের মানুষের ন্যায্য অধিকার ফিরিয়ে দেন।

ছাত্র-জনতার আত্মত্যাগের বিনিময়ে অর্জিত বিজয়ের এক বছর পূর্তি  উপলক্ষে মধুপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এডভোকেট মোহাম্মদ আলীর নেতৃত্বে এক বিশাল বিজয় মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (৫আগস্ট) বিকেল ৩টা থেকে উপজেলার বিভিন্ন এলাকার নেতাকর্মী ও সমর্থকগন বিজয় মিছিলে অংশ নিতে দলে দলে মধুপুর অডিটরিয়ামের সামনে এসে  সমবেত হতে থাকে। বিজয় মিছিলের নির্ধারিত সময় ঘনিয়ে আসার সাথে সাথে পুরো এলাকা-নেতাকর্মী ও সমর্থকদের পদচারণায় জনশ্রুতে পরিনত হয়। অতীতের সকল রেকর্ড ভেঙে এ বিজয় মিছিলে অংশ নিতে  লোকেলোকারণ্য হয়ে উঠে মধুপুর পৌরশহর।

পরে, বিজয় মিছিলটি পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আবারও অডিটোরিয়ামের সামনে এসে আলোচনা সভায় অংশ নেয়।

এ সময় সকল রোডের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমরানুল কবীর রুবেল ও ওসি তদন্ত রাসেল আহমেদ  তাদের সঙ্গীও কোর্স নিয়ে দ্রুত সময়ের মধ্যে যানবাহন চলাচলে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনেন।

এ বিজয় মিছিল ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে জুলাই-আগষ্টের আন্দোলনে ছাত্র জনতার উপর আওয়ামী ফ্যাসিবাদের নির্মম গণহত্যার ভয়াবহতার কথা উল্লেখ করে বক্তব্য রাখেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ি)আসন থেকে মনোনয়ন প্রত্যাশী এডভোকেট মোহাম্মদ আলী, মধুপুর উপজেলা বিএনপির সাবেক সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আনোয়ার হোসেন প্রমূখ।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি জয়নাল আবেদীন বাবলু, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল লতিফ পান্না, টাঙ্গাইল জেলা জাতীয়তাবাদী সাইবার দলের আহবায়ক কমিটির সদস্য মনিরুজ্জামান আসিফ সহ বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ,যুবদল, মহিলাদল, ছাত্রদল সহ সকল সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীগন উপস্থিত ছিলেন।

 


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা