• বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
‎শেরপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন বিএনপি নেতা বাবলু রেলওয়ে প্রকল্পে জমি অধিগ্রহণ: ন্যায্যমূল্যের দাবিতে শেরপুরে মানববন্ধন কুড়িগ্রামে শতভাগ স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণের লক্ষ্যে ১৮৯টি পরিবারের মাঝে স্যানিটারী ল্যাট্রিন বিতরণ বাজারের প্রাণকেন্দ্রেই অগ্রণী ব্যাংক রাখার দাবীতে সলঙ্গায় মানববন্ধন ইসলামী ব্যাংকের চেয়ারম্যান অপসারণের দাবিতে দুপচাঁচিয়ায় কলম বিরতি জয়পুরহাট বাসীর জন্য রানা প্রধান ১ হাজার কোটি টাকার উন্নয়ন মেগা প্রকল্প উপহার দিচ্ছেন সরকার জিরো টলারেন্স ঘোষণা করার পরেও মাদক- সেবিদের আড্ডা ইউনিয়ন পরিষদে রাতের আঁধারে সড়ক নির্মাণকাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ কুড়িগ্রামে ল্যাম্পি স্কিন ডিজিজ বিষয়ে সচেতনতা বৃদ্ধি ও ভ্যাকসিন কার্যক্রম অনুষ্ঠিত সড়কবাতি দেখতে ফ্রান্সে যাত্রা’র খবর আংশিক ও বিভ্রান্তিকর : রাসিক

৩ আসন থেকে লড়বেন খালেদা জিয়া

অনলাইন ডেস্ক / ৯৬ Time View
Update : সোমবার, ৩ নভেম্বর, ২০২৫

105

 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৭, দিনাজপুর-৩ ও ফেনী-১ আসনে লড়বেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আর বগুড়া-৬ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোমবার বিকেলে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এ সময় তিনি ২৩৭টি আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থীর তালিকা প্রকাশ করেন। মির্জা ফখরুল জানান, যেসব আসনে প্রার্থী ঘোষণা করা হয়নি, সেগুলোর নাম পরে জানানো হবে। এছাড়া কিছু আসন শরিক দলগুলোর জন্য ছেড়ে দেওয়া হবে।

প্রার্থী ঘোষণার আগে দুপুর সাড়ে ১২টায় বিএনপির স্থায়ী কমিটির সদস্যদের জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। প্রায় পাঁচ ঘণ্টাব্যাপী এ বৈঠকে লন্ডন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করেন তারেক রহমান। আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে প্রার্থী চূড়ান্তকরণ ও রাজনৈতিক পরিস্থিতিতে দলের করণীয় ঠিক করতে এই বৈঠক হয়।

উল্লেখ্য, আগামী বছর ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নির্বাচন কমিশনের তথ্যমতে, ডিসেম্বরের প্রথম সপ্তাহে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।

তথ্যসূত্র: যুগান্তর


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা