• বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
রেলওয়ে প্রকল্পে জমি অধিগ্রহণ: ন্যায্যমূল্যের দাবিতে শেরপুরে মানববন্ধন কুড়িগ্রামে শতভাগ স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণের লক্ষ্যে ১৮৯টি পরিবারের মাঝে স্যানিটারী ল্যাট্রিন বিতরণ বাজারের প্রাণকেন্দ্রেই অগ্রণী ব্যাংক রাখার দাবীতে সলঙ্গায় মানববন্ধন ইসলামী ব্যাংকের চেয়ারম্যান অপসারণের দাবিতে দুপচাঁচিয়ায় কলম বিরতি জয়পুরহাট বাসীর জন্য রানা প্রধান ১ হাজার কোটি টাকার উন্নয়ন মেগা প্রকল্প উপহার দিচ্ছেন সরকার জিরো টলারেন্স ঘোষণা করার পরেও মাদক- সেবিদের আড্ডা ইউনিয়ন পরিষদে রাতের আঁধারে সড়ক নির্মাণকাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ কুড়িগ্রামে ল্যাম্পি স্কিন ডিজিজ বিষয়ে সচেতনতা বৃদ্ধি ও ভ্যাকসিন কার্যক্রম অনুষ্ঠিত সড়কবাতি দেখতে ফ্রান্সে যাত্রা’র খবর আংশিক ও বিভ্রান্তিকর : রাসিক একটি বাঁশের কোরল, একটি প্রাণ! শেরপুরে চাচাতো ভাইয়ের হামলায় নিহত ১

‘গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা পাচ্ছেন খালেদা জিয়া

অনলাইন ডেস্ক / ৮৮ Time View
Update : শনিবার, ৭ মার্চ, ২০২৬

95

আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উপলক্ষে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিশেষ সম্মাননা প্রদানের সিদ্ধান্ত নিয়েছে সরকার। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় তাকে ‘গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী’ ক্যাটাগরিতে এই পুরস্কারে ভূষিত করতে যাচ্ছে।

​শুক্রবার (৬ মার্চ) মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা তাহমিনা আক্তারের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, দীর্ঘ আপসহীন সংগ্রামের মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধার এবং দেশে গণতান্ত্রিক ধারা প্রতিষ্ঠায় অসামান্য অবদান রাখার স্বীকৃতিস্বরূপ তাকে এই অনন্য সম্মাননা দেওয়া হচ্ছে। আগামী ৮ মার্চ (রোববার) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত কেন্দ্রীয় অনুষ্ঠানে তার হাতে এই পুরস্কার তুলে দেওয়া হবে।

​অন্যান্য বছরের মতো এবারও পাঁচটি ভিন্ন ক্যাটাগরিতে মোট পাঁচজন নারীকে ‘শ্রেষ্ঠ অদম্য নারী’ হিসেবে নির্বাচিত করা হয়েছে। বেগম খালেদা জিয়া ছাড়াও পুরস্কারপ্রাপ্ত অন্য চারজন হলেন:

  • অর্থনৈতিক সাফল্য: নুরুন নাহার আক্তার।
  • শিক্ষা ও চাকরিক্ষেত্র: মোছা. ববিতা খাতুন।
  • সফল জননী: নুরবানু কবীর।
  • জীবনসংগ্রামে জয়ী: মোছা. শমলা বেগম।
  • সমাজ উন্নয়ন: মোছা. আফরোজা ইয়াসমিন।

​রাজনৈতিক বিশ্লেষক ও সংশ্লিষ্টরা মনে করছেন, রাষ্ট্রীয় পর্যায়ে বেগম খালেদা জিয়ার এই স্বীকৃতি দেশের গণতান্ত্রিক ইতিহাস ও নারী ক্ষমতায়নে এক নতুন মাত্রা যোগ করবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা