• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ঠাকুরগাঁওয়ে হাম-রুবেলা টিকাদান উপলক্ষে সাংবাদিক সম্মেলন ঠাকুরগাঁওয়ে বারি পেঁয়াজ-৫ বীজ উৎপাদনে মাঠ দিবস অনুষ্ঠিত শিবগঞ্জে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ গোবিন্দগঞ্জ বাগদা ফার্ম ভুমি উদ্ধার কমিটির সাবেক সভাপতি ডাঃ ফিলিমন বাস্কের অগণতান্ত্রিক কর্মকান্ডের প্রতিবাদে মানববন্ধন ও সংবাদ সম্মেলন, নীলফামারীর সংরক্ষিত আসনে তৃনমুলের ভরসা বিলকিস ইসলাম দুপচাঁচিয়ায় গৃহনির্মাণ শ্রমিক ইউনিয়নের কমিটি বিলুপ্ত \ আহবায়ক কমিটি গঠন দুপচাঁচিয়ায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উল্লাপাড়ায় নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ : ৩০ হাজার টাকা জরিমানা বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় তারেক রহমান কুড়িগ্রামে মেয়েদের প্রীতি হ্যান্ডবল ম্যাচ অনুষ্ঠিত

কিশোরগঞ্জে ধর্ষণকারী ডালিমের গ্রেফতার সহ ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

সামসুজ্জামান সুমন কিশোরগঞ্জ(নীলফামারী)প্রতিনিধি / ২৩০ Time View
Update : শনিবার, ২৩ আগস্ট, ২০২৫

57

 

নীলফামারীর কিশোরগঞ্জে ১১ বছরের শিশু ধর্ষণের প্রতিবাদে এবং ধর্ষণকারী ডালিমের গ্রেফতার ও ফাসির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্দন করেছে সাধারণ শিক্ষার্থী, সচেতন মহল ও এলাকাবাসী।

শনিবার দুপুরে ডালিমের গ্রেফতার ও ফাঁসির দাবীতে সাধারণ শিক্ষার্থীবৃন্দ এবং সচেতন মহলের ব্যানারে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন হয়।

কিশোরগঞ্জ সদর ইউনিয়নে চেংমারী সংলগ্ন হাজির হাটে এ মানববন্ধন হয়। পরে ফুসে উঠা এলাকাবাসী হাজির হাট হতে একটি বিক্ষোভ মিছিল বের করে কিশোরগঞ্জ বাজার হয়ে স্থানীয় প্রেস ক্লাবের সামন দিয়ে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে আবারো মানববন্ধন করে।

এসময় বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের আহবায়ক (ভারপ্রাপ্ত) যুবায়ের ইবনে রুবেল, লাভলী বেগম, সমাজসেবক রফিক শাহ্, এলাকাবাসী আশরাফুল ইসলাম, দুলাল হোসেন, ইউনুছ আলী, ইলিয়াস বানু বেগমসহ আরও অনেকে।

এসময় বক্তারা বলেন, অবিলম্বে ধর্ষক ডালিমকে গ্রেফতার পূর্বক ফাঁসি দিতে হবে। যাতে আর কেউ এ রকম কাজে সাহস না পায়। আমরা আমাদের শিশুদের নিরাপত্তা চাই।

জানা যায়, গত বৃহস্পতিবার দুপুরে মধ্য রাজিব সয়ার কাজীপাড়া গ্রামের ১১ বছরের একটি শিশু তার বোনের বাড়ি দুরাকুটি নান্নুর বাজার যাওয়ার জন্য চেংমারী ডাবল ব্রীজ সুইচ গেটের পূর্ব দিকে ২০০ গজ দূরে ক্যানেলের উপর পৌছে। এসময় হালকা বৃষ্টি পড়ায় রাস্তায় কেউ না থাকার সুবাদে মধ্য রাজিব চেংমারী গ্রামের মোঃ গুলের পুত্র ডালিম (৪০) ওই শিশুটির মুখ চেপে ধরে জোর পূর্বক ক্যানেলের পাশে জঙ্গলে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করে। শিশুটি ডালিমের হাতে কামড় দিয়ে আত্মচিৎকার দিলে ডালিম দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। শিশুটিকে এলাকাবাসী উদ্ধার করে প্রথমে স্থানীয় কিশোরগঞ্জ হাসপাতালে ভর্তি করে। পরে আশংকাজনক হওয়ায় তাকে রংপুর মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় শিশুটির বাবা কিশোরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আশরাফুল ইসলাম জানায়, ধর্ষণ ঘটনায় শুক্রবার একটি মামলা হয়েছে। আসামীকে গ্রেফতারে জোর চেষ্টা চলছে।

 


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা