• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ঠাকুরগাঁওয়ে বারি পেঁয়াজ-৫ বীজ উৎপাদনে মাঠ দিবস অনুষ্ঠিত শিবগঞ্জে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ গোবিন্দগঞ্জ বাগদা ফার্ম ভুমি উদ্ধার কমিটির সাবেক সভাপতি ডাঃ ফিলিমন বাস্কের অগণতান্ত্রিক কর্মকান্ডের প্রতিবাদে মানববন্ধন ও সংবাদ সম্মেলন, নীলফামারীর সংরক্ষিত আসনে তৃনমুলের ভরসা বিলকিস ইসলাম দুপচাঁচিয়ায় গৃহনির্মাণ শ্রমিক ইউনিয়নের কমিটি বিলুপ্ত \ আহবায়ক কমিটি গঠন দুপচাঁচিয়ায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উল্লাপাড়ায় নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ : ৩০ হাজার টাকা জরিমানা বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় তারেক রহমান কুড়িগ্রামে মেয়েদের প্রীতি হ্যান্ডবল ম্যাচ অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় ডিএস কেজি মাদ্রাসায় বার্ষিক সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

দুপচাঁচিয়ায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধিঃ / ২৯ Time View
Update : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬

31

দুপচাঁচিয়ায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
২০২৫-২৬ অর্থ বছরে খরিপ-১ মৌসুমে গ্রীষ্মকালীন তিল ও উফশী আউশ ধান ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার এবং পেঁয়াজ সংরক্ষণের জন্য এয়ার ফ্লো মেশিন বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। ১৬এপ্রিল বৃহস্পতিবার সকালে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর দুপচাঁচিয়ার আয়োজনে উপজেলা কৃষি অফিস হলরুমে উপজেলা নির্বাহী অফিসার শাহরুখ খানের সভাপতিত্বে কৃষকদের মাঝে এ বীজ ও সার বিতরণের উদ্বোধন করা হয়। এসময় উপজেলা বিএনপির সভাপতি একেএম মনিরুল ইসলাম খান স্বপন, সাবেক সভাপতি আব্দুল হামিদ, উপজেলা কৃষি অফিসার মুহাম্মদ সাইফুল আবেদীন, অতিরিক্ত কৃষি অফিসার সালমা আকতার, কৃষি সম্প্রসারণ অফিসার যারীন তাসনিম নিলয় উপস্থিত ছিলেন। এদিন ৫’শ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে ৫কেজি আউশ ধানের বীজ, ১০কেজি ডিএপি সার, ১০কেজি এমওপি সার এবং ২০জন কৃষকের মাঝে ১কেজি তিল বীজ, ১০কেজি ডিএপি সার ও ৫ কেজি এমওপি সার বিতরণ করা হয়। এছাড়াও পেঁয়াজ সংরক্ষণের জন্য ৩জন কৃষকের মাঝে ৩টি এয়ার ফ্লো মেশিন বিতরণ করা হয়েছে।
#


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা