• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০১:০২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
রাজবাড়ীতে অপহরণের পর মুক্তিপণ দাবি, অপহৃতকে উদ্ধারসহ গ্রেফতার ৫ ঠাকুরগাঁওয়ে হাম-রুবেলা টিকাদান উপলক্ষে সাংবাদিক সম্মেলন ঠাকুরগাঁওয়ে বারি পেঁয়াজ-৫ বীজ উৎপাদনে মাঠ দিবস অনুষ্ঠিত শিবগঞ্জে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ গোবিন্দগঞ্জ বাগদা ফার্ম ভুমি উদ্ধার কমিটির সাবেক সভাপতি ডাঃ ফিলিমন বাস্কের অগণতান্ত্রিক কর্মকান্ডের প্রতিবাদে মানববন্ধন ও সংবাদ সম্মেলন, নীলফামারীর সংরক্ষিত আসনে তৃনমুলের ভরসা বিলকিস ইসলাম দুপচাঁচিয়ায় গৃহনির্মাণ শ্রমিক ইউনিয়নের কমিটি বিলুপ্ত \ আহবায়ক কমিটি গঠন দুপচাঁচিয়ায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উল্লাপাড়ায় নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ : ৩০ হাজার টাকা জরিমানা বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় তারেক রহমান

এনসিপি নেতার বেগুন খেত কাটল দুর্বৃত্তরা, লাখ টাকার ক্ষতি

শাহ মো মুশফিকুর রহমান,সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি: / ৮০ Time View
Update : রবিবার, ১৭ আগস্ট, ২০২৫

50

 

গাইবান্ধার সাদুল্লাপুরে দুর্বৃত্তদের হামলার শিকার হয়েছে এনসিপি কেন্দ্রীয় নেতা নাজমুল হাসান সোহাগের বেগুন খেত।সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাটের নিজ গ্রামে ১৬ আগস্ট গভীর রাতে প্রায় ২৫ শতাংশ জমির শত শত বেগুন গাছ কেটে ফেলে দুর্বৃত্তরা। এতে অন্তত দুই লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী নেতা।
নাজমুল হাসান সোহাগ বর্তমানে ছাত্র জনতার নতুন রাজনৈতিক দল এনসিপির কেন্দ্রীয় সংগঠক (উত্তরাঞ্চল) এবং গাইবান্ধা জেলার প্রধান সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করছেন।
তিনি বলেন, ‘বেগুন গাছে ফুল ধরেছে, বেগুন আসতে শুরু করেছে। এসব জমির ফসলের আয়ে আমাদের সংসার চলে। কিন্তু গভীর রাতে দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে পুরো জমির গাছ কেটে নষ্ট করে দিয়েছে। কারা, কী কারণে এমন করল আমি বুঝতে পারছি না। আমাদের পরিবারের কারও সঙ্গে কোনো বিরোধ নেই।’

এ বিষয়ে ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আবুল বাশার বলেন, ‘ঘটনার খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা