• বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
‎শেরপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন বিএনপি নেতা বাবলু রেলওয়ে প্রকল্পে জমি অধিগ্রহণ: ন্যায্যমূল্যের দাবিতে শেরপুরে মানববন্ধন কুড়িগ্রামে শতভাগ স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণের লক্ষ্যে ১৮৯টি পরিবারের মাঝে স্যানিটারী ল্যাট্রিন বিতরণ বাজারের প্রাণকেন্দ্রেই অগ্রণী ব্যাংক রাখার দাবীতে সলঙ্গায় মানববন্ধন ইসলামী ব্যাংকের চেয়ারম্যান অপসারণের দাবিতে দুপচাঁচিয়ায় কলম বিরতি জয়পুরহাট বাসীর জন্য রানা প্রধান ১ হাজার কোটি টাকার উন্নয়ন মেগা প্রকল্প উপহার দিচ্ছেন সরকার জিরো টলারেন্স ঘোষণা করার পরেও মাদক- সেবিদের আড্ডা ইউনিয়ন পরিষদে রাতের আঁধারে সড়ক নির্মাণকাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ কুড়িগ্রামে ল্যাম্পি স্কিন ডিজিজ বিষয়ে সচেতনতা বৃদ্ধি ও ভ্যাকসিন কার্যক্রম অনুষ্ঠিত সড়কবাতি দেখতে ফ্রান্সে যাত্রা’র খবর আংশিক ও বিভ্রান্তিকর : রাসিক

দুপচাঁচিয়ায় শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উৎসব উদযাপিত

গোলাম মুক্তাদির সবুজ, দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি / ২০১ Time View
Update : শনিবার, ১৬ আগস্ট, ২০২৫

71

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ দুপচাঁচিয়া উপজেলা শাখার আয়োজনে হিন্দু ধর্মালম্বীদের মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী বিভিন্ন কর্মসূচি মধ্যে দিয়ে পালন করা হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল শ্রীমদ্ভাগবত গীতা পাঠ, মঙ্গল শোভাযাত্রা, আলোচনা সভা, লীলা র্কীতন, শ্রীকৃষ্ণের পূজা, মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন ও প্রসাদ বিতরণ। ১৬ আগস্ট শনিবার সকালে কালীবাড়ী কেন্দ্রীয় মন্দির চত্বর থেকে একটি মঙ্গল শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মঙ্গল শোভাযাত্রার শুরু আগে কেন্দ্রীয় মন্দির প্রাঙ্গণে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় পূজা উদযাপন পরিষদ দুপচাঁচিয়া উপজেলা শাখার সভাপতি অসীম কুমার দাসের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার শাহরুখ খান,থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি একেএম মনিরুল ইসলাম খান স্বপন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল হামিদ,পৌর বিএনপির সাধারণ সম্পাদক আখতারুজ্জামান তুহিন, ইউপি চেয়ারম্যান মোয়াজ্জিন হোসেন, সাখাওয়াত হোসেন মল্লিক প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন মহাশ্মশান কালীবাড়ি কেন্দ্রীয় মন্দির পরিচালনা কমিটির সভাপতি দ্বিজেন্দ্রনাথ বসাক মন্টু,উপজেলা যুবদলের আহ্বায়ক আফছার আলী,পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ইউনুছ আলী মহলদার মানিক,শোভা এনজিও নিবার্হী পরিচালক আনোরুল আজাদ লিটন, বিশ্ববিদ্যালয় ক্লাবের সভাপতি আব্দুস সালাম, পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক দুলাল বসাকসহ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ উপজেলা শাখার নেতৃবৃন্দ ও ধর্মপ্রাণ হিন্দু নরনারী।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা