• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
গাইবান্ধায় ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন শেরপুরে প্রোগ্রেসিভ স্কুল এ্যান্ড কলেজে ২০২৬ ব্যাচের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ধাপেরহাট হাজি মার্কেটে অগ্নিকাণ্ডে দোকান পুড়ে ছাই, ঘটনাস্থল পরিদর্শনে স্থানীয় সংসদ সদস্য দুই শতকের গ্রামীণ উৎসব আঙ্গারু মেলা শুরু গাইবান্ধায় অর্থ আত্মসাতের মিথ্যা অপবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন গাইবান্ধায় মাদকের অভয়ারণ্য রুখতে প্রশাসনের চরম ব্যর্থতা যুক্তরাষ্ট্রে আশ্রয় পেতে ভুয়া সমকামী পরিচয়ের অভিযোগ, উদ্বেগ বিশেষজ্ঞদের রাজবাড়ীতে অপহরণের পর মুক্তিপণ দাবি, অপহৃতকে উদ্ধারসহ গ্রেফতার ৫ ঠাকুরগাঁওয়ে হাম-রুবেলা টিকাদান উপলক্ষে সাংবাদিক সম্মেলন ঠাকুরগাঁওয়ে বারি পেঁয়াজ-৫ বীজ উৎপাদনে মাঠ দিবস অনুষ্ঠিত

তালোড়ায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব উদযাপিত

গোলাম মুক্তাদির সবুজ, দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি / ২০৮ Time View
Update : শনিবার, ১৬ আগস্ট, ২০২৫

71

দুপচাঁচিয়া উপজেলার তালোড়ায় সার্বজনীন সনাতনী সংঘ তালোড়ার আয়োজনে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাবতিথি শুভজন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। ১৬আগস্ট শনিবার সকালে তালোড়া শ্রী শ্রী ল²ী নারায়ণ ও রাধাকৃষ্ণ মন্দির হতে এ মঙ্গল শোভযাত্রা বের হয়ে তালোড়া পৌর এলাকার বাজার মহল্লা প্রদক্ষিণ করে। শোভাযাত্রায় সংঘের সভাপতি সুভাষ প্রসাদ কানু, সাধারণ সম্পাদক সুব্রত চন্দ্র ঘোষ, সাংগঠনিক সম্পাদক রতন চন্দ্র দাস সহ উপদেষ্টা মন্ডলীর সদস্যবৃন্দ, কমিটির সদস্যবৃন্দ ও তালোড়া সহ পার্শ্ববর্তী বিভিন্ন গ্রাম হতে বিপুল সংখ্যক ধর্মপ্রাণ সনাতন ধর্মালম্বীর নরনারী উপস্থিত ছিলেন। বিকেলে মন্দির প্রাঙ্গনে ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমীতিথিতে ও রোহিনী নক্ষত্রের ভগবান শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল। এ কারণে এ তিথিতে জন্মাষ্টমী উৎসব উদযাপিত হয়।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা