• সোমবার, ২৯ জুন ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
শেরপুর পূজা উদযাপন পরিষদের নতুন আহ্বায়ক কমিটি গঠন: শ্যাম আহ্বায়ক, কৃষ্ণ যুগ্ম আহ্বায়ক কুড়িগ্রামে আটক করা ২ বস্তা ভারতীয় কিটক্যাট চকলেট ছিনিয়ে নেওয়ার অভিযোগ বিএনপি কর্মীর বিরুদ্ধে শিবগঞ্জে যুব উন্নয়ন ক্লাবের ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত শিবগঞ্জে পবিত্র আশুরা উপলক্ষে শোক মিছিল ও মাতম ঠাকুরগাঁওয়ে কমিউনিটি সেন্টারের পাশে যুবকের মরদেহ উদ্ধার। কুড়িগ্রামে শিক্ষকদের সঙ্গে এমপি ড. আতিক মুজাহিদ এর মতবিনিময় সভা কুড়িগ্রাম জেলা উন্মুক্ত দাবা চ্যাম্পিয়নশিপ-২০২৬-এর উদ্বোধন অনুষ্ঠিত “যমুনায় বিলীন শতবর্ষী বিদ্যালয়, বাঁধের টিনের চালায় চলছে পাঠদান” বগুড়ার শেরপুরে ‘তৌহিদী জনতা’র কালিমার পতাকা মিছিল শুক্রবার পবিত্র জুম্মা ও আশুরা দিন

দুপচাঁচিয়ায় দোল পূর্ণিমা ও হোলি উৎসব পালিত

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি / ১৫৮ Time View
Update : মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬

173

বগুড়ার দুপচাঁচিয়ার চৌধুরীপাড়া গৌর নিতাই আখড়াই ৩মার্চ মঙ্গলবার হিন্দু ধর্মালম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব দোল পূর্ণিমা ও হোলি উৎসব পালিত হয়েছে। পূর্ণিমার পূর্ণতিথিতে এ উৎসব পালিত হয়। এ উৎসবকে ঘিরে এদিন সকালে আখড়া প্রাঙ্গণে শ্রীমদ্ভগবদ গীতাপাঠ, দুপুরে ভোগ আরতি ও প্রসাদ বিতরণ করা হয়।
হিন্দু ধর্মমতে, দোল পূর্ণিমা ও হোলি উৎসবে রাধাকৃষ্ণের বিগ্রহে আবির রাঙ্গিয়ে দোলায় চড়িয়ে নগর কীর্তণ করা হয়। সেই সাথে হিন্দু সম্প্রদায়ের নারী পুরুষ একে অপরের গালে আবির মাখিয়ে দেয়। এ তিথি উপলক্ষে দান, তর্পণ ও সত্য নারায়ণের পূজা অত্যন্ত ফল দায়ক বলে বিবেচিত হয়। ভক্তরা এ তিথি উপলক্ষে উপবাস রেখে এ ব্রত পালন করেন। এটি মূলত মন্দের ওপর ভালোর জয়ের প্রতীক।
গৌর নিতাই আখড়ার সভাপতি সুজিত চৌধুরী জানান, সনাতনী পঞ্জিকা মতে ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে দোল পূর্ণিমা ও হোলি উৎসব পালিত হয়। এ উৎসবটি রাধাকৃষ্ণের ঐশ্বরিক মূর্তিকে উৎসর্গ করা হয়। সেই সাথে রাধা কৃষ্ণের শ্রীবিগ্রহের পূজা করা হয়।
পুরোহিত গোপাল চন্দ্র স্যান্নাল বলেন, শুদ্ধ মনে এ উৎসবটি পালন করলে সংসারে সুখ ও সমৃদ্ধি ঘটে।
উপজেলার মহাশ্মশান কালীবাড়ী(কেন্দ্রীয় মন্দির), হাটখোলা কালীমন্দির, তালোড়া, কইল সহ বিভিন্ন মন্দিরে এ উৎসবটি পালিত হয়ে থাকে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা