• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
রাজবাড়ীতে অপহরণের পর মুক্তিপণ দাবি, অপহৃতকে উদ্ধারসহ গ্রেফতার ৫ ঠাকুরগাঁওয়ে হাম-রুবেলা টিকাদান উপলক্ষে সাংবাদিক সম্মেলন ঠাকুরগাঁওয়ে বারি পেঁয়াজ-৫ বীজ উৎপাদনে মাঠ দিবস অনুষ্ঠিত শিবগঞ্জে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ গোবিন্দগঞ্জ বাগদা ফার্ম ভুমি উদ্ধার কমিটির সাবেক সভাপতি ডাঃ ফিলিমন বাস্কের অগণতান্ত্রিক কর্মকান্ডের প্রতিবাদে মানববন্ধন ও সংবাদ সম্মেলন, নীলফামারীর সংরক্ষিত আসনে তৃনমুলের ভরসা বিলকিস ইসলাম দুপচাঁচিয়ায় গৃহনির্মাণ শ্রমিক ইউনিয়নের কমিটি বিলুপ্ত \ আহবায়ক কমিটি গঠন দুপচাঁচিয়ায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উল্লাপাড়ায় নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ : ৩০ হাজার টাকা জরিমানা বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় তারেক রহমান

শিবগঞ্জে বেগম খালেদা জিয়ার জন্মদিনে কোরআন খতম, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

সোহেল রানা,শিবগঞ্জ(বগুড়া) প্রতিনিধি / ২১২ Time View
Update : শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫

103

বগুড়ার শিবগঞ্জ উপজেলা বিএনপির উদ্যোগে বিএনপি চেয়ারপারসন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে কোরআন খতম, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ জুমা উপজেলা বরকতিয়া জামে মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এর আগে সকালে বরকতিয়া এতিমখানায় পবিত্র কোরআন মাজিদ খতম ও বিশেষ দোয়া করা হয়।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল ওহাব, সাবেক সাধারণ সম্পাদক এসএম তাজুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি বুলবুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল করিম, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মাহবুব আলম মানিক, সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ মাষ্টার, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু তাহের, ফজলুর রহমান, উপজেলা যুবদলের সভাপতি খালিদ হাসান আরমান, সাধারণ সম্পাদক আবদুল্লাহ জোবায়ের, সাংগঠনিক সম্পাদক সামিউল আলিম আক্কাস, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি এবিএম মাসুদ রানা মাসুম, সাধারণ সম্পাদক রায়হানুল হক রনি, উপজেলা ছাত্রদলের সভাপতি বিপুল রহমান, সাধারণ সম্পাদক মীর মুন, উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ সাবু, সিনিয়র সহ-সভাপতি আফছার আলী, পৌর যুবদলের সভাপতি আবু শাহীন, সাধারণ সম্পাদক মাহদী হাসান তমাল, সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান সুজন, পৌর ছাত্রদলের সভাপতি শাহিনুর ইসলাম আলামিন, সাধারণ সম্পাদক সাকিব হাসানসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীসহ সহস্রাধিক মুসল্লী উপস্হিত ছিলেন।

মাহফিলে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করা হয়। একইসঙ্গে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, মরহুম আরাফাত রহমান কোকোসহ প্রয়াত সকল নেতাকর্মীর রুহের মাগফিরাত, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু এবং দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা