• বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
শেরপুরে শিক্ষাপ্রতিষ্ঠানের ভবন উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি সিরাজ উন্নত পুষ্টিচর্চার প্রসারের জন্য স্বাস্থ্যকর শিশু প্রতিযোগিতা অনুষ্ঠিত বগুড়ায় ২ হাজার ইয়াবাসহ কক্সবাজারের করিম গ্রেপ্তার ‎সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর জিএমের অপসারণ দাবিতে উল্লাপাড়ায় মানববন্ধন অনুষ্ঠিত যাদুরাণী বালিকা উচ্চ বিদ্যালয়ে জিংক সমৃদ্ধ ধান নিয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কুড়িগ্রাম সীমান্তের শূন্যরেখায় ২৪ ঘণ্টারও বেশি সময় ধরে ৯ জনের মানবেতর দিন যাপন বালিয়াডাঙ্গীতে সামাজিক অপরাধ প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক সমাবেশ পীরগঞ্জে উপজেলায় সরকার ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন

খালেদা জিয়ার রুহের মাগফিরাতে দোয়া ও ইফতার মাহফিল

সামসুজ্জামান সুমন,কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি / ৯৭ Time View
Update : বুধবার, ১১ মার্চ, ২০২৬

106

 

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার নিতাই ৪নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার(১০ মার্চ) সন্ধায় নিতাই ইউনিয়নে ৪নং ওয়ার্ড ইউনিয়ন বিএনপি’র আয়োজনে মুশরুত পশ্চিম বালাপাড়া হাফিজিয়া মাঠে এ দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল মামুন, বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক একেএম তাজুল ইসলাম ডালিম, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আস ছাবাউল আরেফিন চৌধুরী, ঢাকা মহানগর উত্তর তেজগাঁও শিল্পাঞ্চল থানার কৃষকদলের যুগ্ন আহবায়ক এনামুল হক,জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য পলাশ ইসলাম, নিতাই ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সামাদ,সাধারণ সম্পাদক জাকারিয়া হোসেন দোদুল, সাংগঠনিক সম্পাদক রেজাউল ইসলামসহ বিএনপি’র নেতৃবৃন্দ সাধারন মানুষ ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তব্যে উপজেলা বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল মামুন বলেন, রমজান মাস আত্মশুদ্ধি, তাকওয়া অর্জন ও মানবিক গুণাবলি বিকাশের মাস। পবিত্র রমজান মাস আত্মসংযম, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধের শিক্ষা দেয়। এই মাস মানুষকে অন্যায়-অবিচার থেকে বিরত রাখে। তিনি তার বক্তব্যে ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং রমজানের শিক্ষা ব্যক্তি ও সমাজ জীবনে বাস্তবায়নের গুরুত্ব তুলে ধরেন।

এছাড়াও উপজেলা বিএনপির সাধারন সম্পাদক একেএম তাজুল ইসলাম ডালিম বলেন, রমজান শুধু সিয়াম সাধনার মাস নয়, এটি আত্মসংযম ও সামাজিক সহমর্মিতার শিক্ষা দেয়। ধৈর্য, সহানুভূতি ও পরস্পরের প্রতি দায়িত্ববোধ জাগ্রত করার মাধ্যমে একটি সুন্দর সমাজ বিনির্মাণ সম্ভব।

পরে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া,দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। অনুষ্ঠানে বিএনপির নেতাকর্মী ছাড়াও বিভিন্ন স্তরের অংশীজন উপস্থিত ছিলেন।

 


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা