• রবিবার, ১৭ মে ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
গাইবান্ধায় ইয়াবাসহ সাবেক এ এস আই আটক ঈদুল আযহা সামনে রেখে শিবগঞ্জে প্রস্তুত ৬০ হাজারের বেশি কুরবানির পশু শিবগঞ্জে স্কুলের কোটি টাকার জমি দখলমুক্ত, উচ্ছেদ অভিযানে স্বস্তি জয়পুরহাট ডায়াবেটিক সমিতির নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি আনু ও সম্পাদক মতিন নির্বাচিত সলঙ্গার অগ্রণী ব্যাংক স্থানান্তরে ব্যবসায়ীদের মধ্যে গুঞ্জণ ও হতাশা পলাশবাড়ীতে মোটরসাইকেলসহ মাদক ব্যবসায়ী মিন্টু র‍্যাবের হাতে গ্রেফতার সলঙ্গা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মন্টুকে রিপোর্টার্স ইউনিটির সংবর্ধনা আমরা মুক্তিযোদ্ধার সন্তান শেরপুর উপজেলা ও পৌর শাখার সম্মেলন অনুষ্ঠিত গাইবান্ধায় শিশু সাংবাদিকতার দিনব্যাপী ফলো-আপ কর্মশালা অনুষ্ঠিত শেরপুরে মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও ড্রেন নির্মাণের দাবিতে মানববন্ধন

শিবগঞ্জে স্কুলের কোটি টাকার জমি দখলমুক্ত, উচ্ছেদ অভিযানে স্বস্তি

সোহেল রানা, শিবগঞ্জ(বগুড়া) প্রতিনিধি / ২২ Time View
Update : শনিবার, ১৬ মে, ২০২৬

30

দীর্ঘ ৪০ বছর ধরে বগুড়ার শিবগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রায় ৪১ শতক সরকারি জমি অবৈধভাবে দখল করে মার্কেট ও বসতবাড়ি নির্মাণের অভিযোগে অবশেষে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। উদ্ধার হওয়া জমির বর্তমান বাজারমূল্য প্রায় ২৫ কোটি টাকা বলে জানা গেছে।

অভিযোগ রয়েছে, একটি প্রভাবশালী মহল বিদ্যালয়ের জমি দখল করে বছরের পর বছর ভোগদখল করে আসছিল। তাদের মধ্যে উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আজিজুল হকের একার দখলেই প্রায় ২০ শতক জমি ছিল বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
জানা যায়, গত ১১ মে অনুষ্ঠিত উপজেলা আইন-শৃঙ্খলা সভায় কয়েকজন সদস্য বিষয়টি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপির নজরে আনেন। অভিযোগের পর প্রতিমন্ত্রী দ্রুত তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। পরে তদন্তে সরকারি জমি বেদখলের সত্যতা পাওয়া গেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউর রহমানের নেতৃত্বে শনিবার (১৬ মে) সকাল থেকে উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।
অভিযানে দখলকৃত জমির ওপর নির্মিত অবৈধ মার্কেট ও বিভিন্ন স্থাপনা অপসারণ করা হয়। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। অভিযান চলাকালে এলাকায় উৎসুক জনতার ভিড় লক্ষ্য করা যায়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান বলেন, “স্কুল কমিটির সভায় বিষয়টি উত্থাপনের পর তদন্ত শুরু হয়। তদন্তে বেদখলের প্রমাণ পাওয়ার পর বিধি মোতাবেক নোটিশ প্রদান শেষে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। দীর্ঘ ৪০ বছর পর বিদ্যালয়ের জমি উদ্ধার সম্ভব হয়েছে।”
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যাপক নজরুল ইসলাম বলেন, “বিদ্যালয়ের মূল্যবান সম্পদ দীর্ঘদিন ধরে একটি অসাধু চক্র দখল করে রেখেছিল। প্রশাসনের এই উদ্যোগ সরকারি সম্পদ রক্ষায় দৃষ্টান্ত হয়ে থাকবে।”
শিবগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সদ্য অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আতাউর রহমান বলেন, “জমি উদ্ধারে বহু জায়গায় যোগাযোগ করেও আমরা আশাহত হয়েছিলাম। অবশেষে জমি উদ্ধার হওয়ায় আল্লাহর দরবারে শুকরিয়া ও সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানাই।”
তবে অভিযুক্ত দখলদারদের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
স্থানীয় সচেতন মহল মনে করছে, দীর্ঘদিনের দখলদারিত্বের অবসানে বিদ্যালয়ের হারানো সম্পদ ফিরে পাওয়ায় শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে। একই সঙ্গে সরকারি সম্পদ উদ্ধারে প্রশাসনের এ পদক্ষেপকে তারা ইতিবাচক ও দৃষ্টান্তমূলক হিসেবে দেখছেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা