• শনিবার, ১৬ মে ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
সলঙ্গা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মন্টুকে রিপোর্টার্স ইউনিটির সংবর্ধনা আমরা মুক্তিযোদ্ধার সন্তান শেরপুর উপজেলা ও পৌর শাখার সম্মেলন অনুষ্ঠিত গাইবান্ধায় শিশু সাংবাদিকতার দিনব্যাপী ফলো-আপ কর্মশালা অনুষ্ঠিত শেরপুরে মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও ড্রেন নির্মাণের দাবিতে মানববন্ধন সৈয়দপুর গ্রীন হার্ট ফাউন্ডেশনের ফ্রি মেডিকেল ক্যাম্পে অসহায় রোগীর সেবা প্রদান। গাইবান্ধায় পুকুরে বিষ দিয়ে ১০-১৫ লাখ টাকার মাছ নিধন: দিশেহারা মৎস্য চাষী ধুনটের তৃণমূল রাজনীতিতে আস্থার প্রতীক: সারমিন সুলতানা দীপ্তি শেরপুরে এমপি সিরাজের গণশুনানি, জনগণের সমস্যা শুনে সমাধানের আশ্বাস শেরপুরের বোংগা গ্রামে মাদকের আখড়া আতঙ্কে কিশোর-যুবক, নিরাপত্তাহীনতায় শিক্ষার্থীরা ৬৫ বছরের আইনি লড়াই শেষে পৈত্রিক জমি উদ্ধার, পেটানো হলো ঢাক-ঢোল

গাইবান্ধায় শিশু সাংবাদিকতার দিনব্যাপী ফলো-আপ কর্মশালা অনুষ্ঠিত

ছাদেকুল ইসলাম রুবেল / ২০ Time View
Update : শুক্রবার, ১৫ মে, ২০২৬

26

গাইবান্ধায় শিশু সাংবাদিকতার দিনব্যাপী ফলো-আপ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

জাতিসংঘ শিশু তহবিল ইউনিসেফের অংশীদারিত্বে শিশু সাংবাদিকতায় বিশ্বের প্রথম বাংলা সাইট হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এই কর্মশালার আয়োজন করে।

শুক্রবার জেলা শহরে একটি হোটেলের সভাকক্ষে এই কর্মশালার উদ্বোধন করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন গাইবান্ধা সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মোঃ খলিলুর রহমান|

বিশেষ অতিথি ছিলেন স্থানীয় পত্রিকা ˆদনিক মাধুকর এর সম্পাদক কে এম রেজাউল হক|

এ সময় অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন সময় টিভির গাইবান্ধা প্রতিনিধি হেদায়েতুল ইসলাম বাবু, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের গাইবান্ধা প্রতিনিধি আবু সায়েম শান্ত, স্থানীয় সামাজিক সংগঠন সৃজনশীল গাইবান্ধার প্রতিষ্ঠাতা সভাপতি মেহেদী হাসান, সাংবাদিক মো: শহীদুল হক প্রমূখ ।

উদ্বোধনী অনুষ্ঠানের সঞ্চালনা করেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের জেলা প্রতিনিধি তাজুল ইসলাম রেজা।

দিনব্যাপী কর্মশালায় প্রশিক্ষণ দেন হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর প্রশিক্ষক আফরিন মিম।

এ কর্মশালায় তিনি ভিডিও প্রতিবেদনের জন্য ক্যামেরার ব্যবহার, শট নির্বাচন, সাক্ষাৎকার গ্রহণসহ প্রতিবেদন লেখার নানা কলাকৌশল সম্পর্কে আলোচনা করেন।

জানুয়ারিতে দুই দিনের কর্মশালায় অংশ নেয়া ২০ জন শিশুর মধ্য থেকে ১০ জনকে একদিনের ফলো-আপ কর্মশালার জন্য বাছাই করা হয়।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা