• সোমবার, ২৯ জুন ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
শেরপুর পূজা উদযাপন পরিষদের নতুন আহ্বায়ক কমিটি গঠন: শ্যাম আহ্বায়ক, কৃষ্ণ যুগ্ম আহ্বায়ক কুড়িগ্রামে আটক করা ২ বস্তা ভারতীয় কিটক্যাট চকলেট ছিনিয়ে নেওয়ার অভিযোগ বিএনপি কর্মীর বিরুদ্ধে শিবগঞ্জে যুব উন্নয়ন ক্লাবের ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত শিবগঞ্জে পবিত্র আশুরা উপলক্ষে শোক মিছিল ও মাতম ঠাকুরগাঁওয়ে কমিউনিটি সেন্টারের পাশে যুবকের মরদেহ উদ্ধার। কুড়িগ্রামে শিক্ষকদের সঙ্গে এমপি ড. আতিক মুজাহিদ এর মতবিনিময় সভা কুড়িগ্রাম জেলা উন্মুক্ত দাবা চ্যাম্পিয়নশিপ-২০২৬-এর উদ্বোধন অনুষ্ঠিত “যমুনায় বিলীন শতবর্ষী বিদ্যালয়, বাঁধের টিনের চালায় চলছে পাঠদান” বগুড়ার শেরপুরে ‘তৌহিদী জনতা’র কালিমার পতাকা মিছিল শুক্রবার পবিত্র জুম্মা ও আশুরা দিন

হাম পরিস্থিতি সামাল দিতে ৬০৪ কোটি টাকার টিকা ক্রয় পরিকল্পনা

অনলাইন ডেস্ক / ৮৬ Time View
Update : রবিবার, ২৯ মার্চ, ২০২৬

98

দেশে হামের সংক্রমণ বাড়তে থাকায় টিকা ক্রয়ের জন্য নতুন করে ৬০৪ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
রোববার (২৯ মার্চ) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত আন্তর্জাতিক ওষুধ শিল্প মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, গত ১৫ দিনে দেশে হামের প্রকোপ বেড়েছে। তবে পরিস্থিতি মোকাবিলায় সরকারের প্রস্তুতি রয়েছে। সংক্রামক ব্যাধি হাসপাতালে রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে। পাশাপাশি ঢাকা উত্তর সিটি করপোরেশনের অধীন বিভিন্ন হাসপাতালে হামের জন্য আলাদা কর্নার চালু করা হয়েছে।
তিনি আরও বলেন, গত কয়েক বছরে নিয়মিত টিকাদান কার্যক্রমে ঘাটতির কারণে হামের সংক্রমণ বেড়েছে। এ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নতুন করে এই বরাদ্দ দেওয়া হয়েছে।
এ ছাড়া বেসরকারি সহায়তায় পাঁচটি ভেন্টিলেটর সংগ্রহ করা হয়েছে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। এর মধ্যে চারটি রাজশাহীতে পাঠানো হবে।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, স্বাস্থ্য খাতে নানা নতুন চ্যালেঞ্জ দেখা দিচ্ছে। এসব মোকাবিলায় সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে এবং স্বাস্থ্য মন্ত্রণালয়কে দুর্নীতিমুক্ত করার ওপর গুরুত্ব আরোপ করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা