সলঙ্গায় কোটি টাকার হেরোইনসহ নারী আটক সিরাজগঞ্জের সলঙ্গায় র্যাব-১২ এর মাদকবিরোধী অভিযানে প্রায় কোটি টাকা মূল্যের এক কেজি হেরোইনসহ এক নারী মাদক কারবারিকে আটক করা হয়েছে। র্যাব গোপন সংবাদের ভিত্তিতে এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় শনিবার সন্ধ্যায় হাটিকুমরুল-বনপাড়া মহাসড়ক সংলগ্ন সলঙ্গার হরিণচড়া বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানের সময় সন্দেহভাজন ওই নারীকে আটক করে তল্লাশি চালালে তার শরীর থেকে এক কেজি হেরোইন উদ্ধার করা হয়। আজ রবিবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন,ক্যাপ্টেন তাবরীজ তাজওয়ার শরীফ। তিনি জানান,গ্রেপ্তারকৃত নারীর বয়স ৫২ বছর।তদন্তের স্বার্থে তার পরিচয় আপাতত গোপন রাখা হয়েছে। র্যাব আরও জানায়,আটককৃত নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা...
24
সলঙ্গায় কোটি টাকার হেরোইনসহ নারী আটক
সিরাজগঞ্জের সলঙ্গায় র্যাব-১২ এর মাদকবিরোধী অভিযানে প্রায় কোটি টাকা মূল্যের এক কেজি হেরোইনসহ এক নারী মাদক কারবারিকে আটক করা হয়েছে।
র্যাব গোপন সংবাদের ভিত্তিতে এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় শনিবার সন্ধ্যায় হাটিকুমরুল-বনপাড়া মহাসড়ক সংলগ্ন সলঙ্গার হরিণচড়া বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানের সময় সন্দেহভাজন ওই নারীকে আটক করে তল্লাশি চালালে তার শরীর থেকে এক কেজি হেরোইন উদ্ধার করা হয়।
আজ রবিবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন,ক্যাপ্টেন তাবরীজ তাজওয়ার শরীফ। তিনি জানান,গ্রেপ্তারকৃত নারীর বয়স ৫২ বছর।তদন্তের স্বার্থে তার পরিচয় আপাতত গোপন রাখা হয়েছে।
র্যাব আরও জানায়,আটককৃত নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।