• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় তারেক রহমান কুড়িগ্রামে মেয়েদের প্রীতি হ্যান্ডবল ম্যাচ অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় ডিএস কেজি মাদ্রাসায় বার্ষিক সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত কৃষক কার্ডের মাধ্যমে নতুন অগ্রযাত্রার সূচনা: ড. তিতুমীর সিরাজগঞ্জে “খেলাঘর” শিশুদের প্রাণবন্ত উৎসবে নববর্ষ উদযাপন কুইজ, কবিতা ও চিত্রাঙ্কণে মাতলো সৈয়দপুর; পহেলা বৈশাখে ‘সততসঞ্চারী’র অনুষ্ঠান দুপচাঁচিয়ায় সাকসেসফুল স্টুডেন্টস এসোসিয়েশনের মেধা বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ বাংলা নববর্ষ উপলক্ষে দুপচাঁচিয়ায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও লোকজ মেলা উল্লাপাড়ায় বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন কিশোরগঞ্জে গ্ৰামীন সাঁজে জাঁকজমক পূর্ণ বৈশাখী শোভাযাত্রা

১৬ মার্চ দেশব্যাপী খাল পুনর্খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক / ৫৭ Time View
Update : সোমবার, ৯ মার্চ, ২০২৬

66

কৃষি উৎপাদন বৃদ্ধি ও পরিবেশের ভারসাম্য রক্ষায় বড় ধরনের উদ্যোগ নিয়েছে সরকার। আগামী ১৬ মার্চ দিনাজপুর জেলার কাহারোল উপজেলার সাহাপাড়া এলাকায় পাঁচ কোটি টাকা ব্যয়ে একটি খাল পুনর্খননের মাধ্যমে দেশে প্রথমবারের মতো এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার (৮ মার্চ) দুপুরে কাহারোলের বলরামপুর সাহাপাড়া এলাকা পরিদর্শন শেষে জেলা প্রশাসক কার্যালয়ে আয়োজিত এক প্রস্তুতিমূলক সভায় পানিসম্পদমন্ত্রী মো. শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী এ তথ্য নিশ্চিত করেন।

​প্রধান অতিথির বক্তব্যে পানিসম্পদমন্ত্রী বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশে অধিক কৃষি ফলন ও পরিবেশ রক্ষায় যে খাল খনন কর্মসূচির সূচনা করেছিলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সেই উদ্যোগকে এখন আরও আধুনিক ও পরিকল্পিতভাবে এগিয়ে নেওয়া হচ্ছে। বর্তমান সরকারের পরিকল্পনা অনুযায়ী, আগামী পাঁচ বছরের মধ্যে সারাদেশে মোট ২০ হাজার কিলোমিটার খাল খনন ও পুনর্খনন করা হবে। এই কর্মসূচির মাধ্যমে জলাবদ্ধতা দূর হওয়ার পাশাপাশি কৃষকরা সহজে সেচ সুবিধা পাবেন, যা ফসল উৎপাদনে বৈপ্লবিক পরিবর্তন আনবে।

​মন্ত্রী আরও উল্লেখ করেন, প্রধানমন্ত্রীর নির্দেশে এই কার্যক্রম অত্যন্ত দ্রুতগতিতে বাস্তবায়ন করা হবে। বিশেষ করে দিনাজপুরের এই খালটি পুনর্খননের মাধ্যমে স্থানীয় অঞ্চলের দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধান হবে।

​দিনাজপুর জেলা প্রশাসক রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। এছাড়া উপস্থিত ছিলেন সংসদ সদস্য মনজুরুল ইসলাম, সাদিক রিয়াজ চৌধুরী পিনাক, জাহাঙ্গীর আলমসহ পানিসম্পদ সচিব এবং জেলা প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ। প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে দিনাজপুরে এখন ব্যাপক প্রস্তুতি ও উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা