• সোমবার, ২৯ জুন ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
শেরপুর পূজা উদযাপন পরিষদের নতুন আহ্বায়ক কমিটি গঠন: শ্যাম আহ্বায়ক, কৃষ্ণ যুগ্ম আহ্বায়ক কুড়িগ্রামে আটক করা ২ বস্তা ভারতীয় কিটক্যাট চকলেট ছিনিয়ে নেওয়ার অভিযোগ বিএনপি কর্মীর বিরুদ্ধে শিবগঞ্জে যুব উন্নয়ন ক্লাবের ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত শিবগঞ্জে পবিত্র আশুরা উপলক্ষে শোক মিছিল ও মাতম ঠাকুরগাঁওয়ে কমিউনিটি সেন্টারের পাশে যুবকের মরদেহ উদ্ধার। কুড়িগ্রামে শিক্ষকদের সঙ্গে এমপি ড. আতিক মুজাহিদ এর মতবিনিময় সভা কুড়িগ্রাম জেলা উন্মুক্ত দাবা চ্যাম্পিয়নশিপ-২০২৬-এর উদ্বোধন অনুষ্ঠিত “যমুনায় বিলীন শতবর্ষী বিদ্যালয়, বাঁধের টিনের চালায় চলছে পাঠদান” বগুড়ার শেরপুরে ‘তৌহিদী জনতা’র কালিমার পতাকা মিছিল শুক্রবার পবিত্র জুম্মা ও আশুরা দিন

কোদাল হাতে মাঠে প্রধানমন্ত্রী; দিনাজপুরে খাল খনন কর্মসূচির উদ্বোধন

অনলাইন ডেস্ক / ৮৭ Time View
Update : সোমবার, ১৬ মার্চ, ২০২৬

93

দিনাজপুরের কাহারোল উপজেলায় নিজে কোদাল হাতে মাটি কেটে দেশব্যাপী খাল খনন কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (১৬ মার্চ) দুপুরে উপজেলার বলরামপুরের সাহাপাড়ায় এই কর্মসূচির উদ্বোধনকালে তিনি আগামী পাঁচ বছরে দেশজুড়ে ২০ হাজার কিলোমিটার নদী-নালা ও জলাধার খননের মহাপরিকল্পনার কথা জানান। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী গ্রামীণ অর্থনীতি সচল এবং কৃষি সেচ সুবিধা নিশ্চিত করতে বিএনপি সরকার এই উদ্যোগ গ্রহণ করেছে।

​প্রধানমন্ত্রী এদিন সকালে ঢাকা থেকে বিমানে সৈয়দপুর পৌঁছে সড়কপথে দিনাজপুরের কর্মসূচিস্থলে যান। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি নিজে সরাসরি খাল খনন কাজে অংশ নিলে স্থানীয় সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা দেখা দেয়। প্রথম পর্যায়ে দেশের ৫৪টি জেলায় একযোগে এই খনন ও পুনঃখনন কাজ চলবে। সরকারের লক্ষ্য হলো বর্ষার অতিরিক্ত পানি ধরে রেখে শুষ্ক মৌসুমে কৃষিকাজে সেচ নিশ্চিত করা এবং পরিবেশের ভারসাম্য রক্ষা করা।

​উল্লেখ্য, ১৯৭৭ সালে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান গ্রামীণ উন্নয়ন ও কৃষি বিপ্লবের লক্ষ্যে প্রথম এই ‘খাল খনন কর্মসূচি’ চালু করেছিলেন। সেই ঐতিহ্যের ধারাবাহিকতায় বর্তমান সরকার কৃষি পুনরুজ্জীবনের লক্ষ্যে এই বৃহৎ প্রকল্প হাতে নিয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, এই প্রকল্পের সফল বাস্তবায়ন হলে দেশের পানির সংকট দূর হওয়ার পাশাপাশি কৃষি উৎপাদনে বৈপ্লবিক পরিবর্তন আসবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা