• বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
সলঙ্গা ইউনিয়নে ভিজিএফ’র ১০ কেজি চাল বিতরণ শেরপুরে অসহায় কিশোরী জান্নাতির থানায় ঠাঁই না দেওয়ার অভিযোগ বগুড়ার শেরপুরে ক্ষুদ্র নৃগোষ্ঠীর পরিবারের মাঝে ছাগল ও উপকরণ বিতরণ জে.এফ.এ ইয়ুথ ডেভেলপমেন্ট প্রোগ্রাম ফুটবল টুর্নামেন্টে ফাইনালে গাইবান্ধা জেলা দল কুড়িগ্রামে জলাবদ্ধতায় বন্দী ২ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী গাইবান্ধায় ৪শ পিচ ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী ডিবি পুলিশের হাতে গ্রেফতার হরিপুরে জিংক ব্রি ধান-১০২ শীর্ষক কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত শিবগঞ্জে কোরবানির পশুর চামড়া সংরক্ষণ বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত শেরপুরে শ্যালো মেশিনের ট্রান্সফরমার চুরি, নাইটগার্ডকে বেঁধে রেখে সংঘবদ্ধ চক্রের তাণ্ডব ‎ট্রান্সফরমার চুরি করতে গিয়ে গণপিটুনিতে নিহতের ঘটনায় হত্যা মামলা

হরিপুরে জিংক ব্রি ধান-১০২ শীর্ষক কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত

সুজন আলী,হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি / ২০ Time View
Update : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬

25

ঠাকুরগাঁওয়ে হরিপুর উপজেলার ২নং আমগাঁও ইউনিয়নের নন্দগাঁও গ্রামে জিংক সমৃদ্ধ ব্রি ধান-১০২ এর উৎপাদন ও সম্প্রসারণ বিষয়ে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০মে) বিকাল ৪ টার সময় নন্দগাঁও জহুরুল ভাই এর বাড়ির উঠান প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করে আরডিআরএস বাংলাদেশ।
“Farmer’s Field Day on Zinc Rice BRRI dhan102” শীর্ষক এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা উপ-সহকারী কৃষিকর্মকর্তা আনিসুর রহমান তিনি কৃষকদের উদ্দেশ্যে জিংক সমৃদ্ধ ধানের উপকারিতা, পুষ্টিগুণ এবং আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারের গুরুত্ব তুলে ধরেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হারভেস্ট প্লাস বাংলাদেশের প্রজেক্ট ম্যানেজার শাহিনুল কবির, আরডি আর এস, বাংলাদেশের কৃষি অফিসার আবদুল্লাহ আল বাকী
অনুষ্ঠানে বক্তারা বলেন, জিংক ধান মানুষের পুষ্টি ঘাটতি পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে এবং কৃষকদের জন্যও এটি লাভজনক ফসল। এ সময় কৃষি কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন উন্নয়ন সংস্থার প্রতিনিধি ও এলাকার কৃষক-কৃষাণীরা উপস্থিত ছিলেন।
মাঠ দিবসে কৃষকদের মাঝে জিংক ধান চাষাবাদ, উৎপাদন বৃদ্ধি এবং পুষ্টিসমৃদ্ধ খাদ্য নিশ্চিতকরণ বিষয়ে বিভিন্ন পরামর্শ প্রদান করা হয়। আয়োজকরা জানান, কৃষকদের সচেতনতা বৃদ্ধি এবং পুষ্টিসমৃদ্ধ ধানের চাষ সম্প্রসারণে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা